ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

আজ বিকেলে উপকূল অতিক্রম করতে পারে নিম্নচাপ: আবহাওয়া অধিদপ্তর

#

ডেস্ক রিপোর্ট

২৫ জুলাই, ২০২৫,  2:59 PM

news image

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এটি আজ (শুক্রবার, ২৫ জুলাই) বিকেলে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে।

বর্তমানে নিম্নচাপটি উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত বাড়বে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, মৌসুমী বায়ুও বর্তমানে সক্রিয় এবং তা উত্তর বঙ্গোপসাগরে প্রবল রয়েছে। দেশের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহীর অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

শনিবার থেকে সোমবার (২৬-২৮ জুলাই) পর্যন্ত সারাদেশেই বৃষ্টির ধারা অব্যাহত থাকবে। একই সঙ্গে কোথাও কোথাও ভারী বর্ষণ ও দমকা হাওয়া বয়ে যেতে পারে। তাপমাত্রা কমবে বা প্রায় অপরিবর্তিত থাকবে। ৫ দিনের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে।

এই পরিস্থিতিতে জনসাধারণকে সতর্ক থাকা এবং আবহাওয়ার আপডেট নিয়মিত অনুসরণ করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি