ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের হাত ধরে উন্মোচিত আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ: বাসাইল সেতু কাণ্ডে এলজিইডি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট অসহায় মানুষের ভরসাস্থল গাজীপুরের ডিসি: মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেনা সদস্যদের উপস্থিতি প্রশংসনীয়: আইন উপদেষ্টা আসিফ নজরুল

#

ডেস্ক রিপোর্ট

২৩ অক্টোবর, ২০২৫,  12:08 AM

news image

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাবোধ দেখিয়ে সেনা সদস্যদের যেভাবে আনা হয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এদিন অভিযুক্ত ১৫ জন সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে তাঁদের সাব-জেলে রাখার সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে ড. আসিফ নজরুল বলেন, “আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাবোধ দেখিয়ে সেনা সদস্যরা যেভাবে এসেছেন, সেনা প্রশাসন এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা যেভাবে সহযোগিতা করেছেন, সেটি অত্যন্ত প্রশংসার দাবিদার।”

তিনি আরও বলেন, “তারা আইনের শাসনের প্রতি যে শ্রদ্ধাবোধ দেখিয়েছেন, সেটা আমরা খুবই ইতিবাচকভাবে দেখছি।”

সেনা সদস্যদের সাব-জেলে রাখার বিষয়ে প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, “ওনাদের কোথায় রাখা হবে বা সাব-জেলে রাখার সিদ্ধান্ত সম্পূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। তারা যা উপযুক্ত মনে করবেন, সেটিই করবেন। এর জবাব দেওয়ার এখতিয়ার আমার নেই।”

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি