ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের হাত ধরে উন্মোচিত আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ: বাসাইল সেতু কাণ্ডে এলজিইডি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট অসহায় মানুষের ভরসাস্থল গাজীপুরের ডিসি: মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা

আর্থিক সংকটে আইসিবিকে সরকারি সহায়তা ১ হাজার কোটি টাকা, সুদ ৫ শতাংশ

#

নিজস্ব প্রতিবেদক

২৫ নভেম্বর, ২০২৫,  11:38 PM

news image

বাংলাদেশ ইনভেস্টমেন্ট করপোরেশন (আইসিবি)-কে আর্থিক সংকট উত্তরণ ও বিনিয়োগ সক্ষমতা বাড়াতে সুদযুক্ত ঋণ হিসেবে ১ হাজার কোটি টাকা দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সম্প্রতি ৫ শতাংশ সুদ এবং একাধিক শর্ত সাপেক্ষে এ অর্থ অনুমোদন দিয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ জানায়, দীর্ঘদিন ধরে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত আইসিবি এখন গভীর লোকসানে পড়েছে। অতিরিক্ত ঋণ গ্রহণ, ওভারভ্যালুয়েড শেয়ারে বিনিয়োগ ও বাজারে দীর্ঘমেয়াদি ধস প্রতিষ্ঠানটির আর্থিক অবস্থাকে নড়বড়ে করেছে।

২০২৪-২৫ অর্থবছরে আইসিবি রেকর্ড ১ হাজার ২১৪ কোটি টাকা লোকসান করে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকেই লোকসান হয়েছে আরও ১৫১ কোটি টাকা। পাশাপাশি পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারে বিনিয়োগ থেকে আনরিয়ালাইজড লস বা ফান্ড ইরোশন দাঁড়িয়েছে ৫ হাজার কোটি টাকায়।

সরকারি এই ঋণের জন্য বেশকিছু শর্ত আরোপ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—

  • ৫ শতাংশ সুদে ১০ বছরে (১ বছরের গ্রেস পিরিয়ডসহ) পরিশোধ
  • অর্থ অনুমোদিত খাত ছাড়া অন্য কোথাও ব্যয় নিষিদ্ধ
  • গ্রেস পিরিয়ডের সুদ প্রথম কিস্তির সঙ্গে পরিশোধ
  • নিরীক্ষিত হিসাবের সঙ্গে ঋণ সমন্বয়
  • ব্যয় নিরীক্ষার রিপোর্ট ৩ মাসের মধ্যে অর্থ বিভাগে পাঠানো
  • পূর্বের বকেয়া থাকলে আগে পরিশোধ
  • প্রতি কিস্তি সরকারি কোষাগারে চালানের মাধ্যমে জমা দিতে হবে

সরকারের প্রত্যাশা, বাজারে স্থিতিশীলতা আনতে আইসিবি এই তহবিল পুঁজিবাজারে ব্যবহার করবে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি