ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
চার মাস পর মূল্যায়ন: প্রত্যাশা ও বাস্তবতার ব্যবধান বগুড়ায় ব্যবসা সম্প্রসারণ ও শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত ডিজিটাল নেশার ছোবলে হারিয়ে যাচ্ছে শিশুর মনোযোগ ও সৃজনশীলতা পথহারা কূটনীতি, ফেরাতে হবে সঠিক পথে ছয় শিশুর মৃত্যুর বিচার হয়, ছয়শ শিশুর ঘাতকরা শাস্তি পায় না! আবাসন খাত করমুক্ত হলে ৩৬০০ শিল্প চাঙ্গা হবে, বাড়বে রাজস্ব অর্থনীতির চাকা সচল রাখতে আবাসন খাত পুনরুজ্জীবন এখন সময়ের দাবি অবহেলা থেকে ক্ষমতায়ন: প্রান্তিক জনগোষ্ঠীর পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের দূরদর্শী বাজেট: বাস্তবায়ন যেভাবে সম্ভব জুলকান ইনডোর অ্যারেনা'য় সম্পন্ন হলো 'জুলকান বিটডাউন

আশিয়ান সিটির প্লট বিক্রি ও বিজ্ঞাপন বন্ধের নির্দেশ

#

নিজস্ব প্রতিবেদক

১৬ আগস্ট, ২০২৫,  10:16 PM

news image

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী অনুমোদনবিহীনভাবে পরিচালিত আশিয়ান ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড-এর আশিয়ান সিটি প্রকল্পের সব ধরনের বিক্রয়, প্রচার ও বিজ্ঞাপন কার্যক্রম অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ৩০ দিনের মধ্যে প্রকল্পের সীমানা নির্ধারণসহ অনুমোদনের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র জমা দেওয়ার আলটিমেটাম দেওয়া হয়েছে।

রাজউকের পাঠানো নোটিশে উল্লেখ করা হয়, রাজধানীর দক্ষিণখান থানার দক্ষিণখান মৌজায় গড়ে ওঠা আশিয়ান সিটি প্রকল্প এখনো কর্তৃপক্ষের অনুমোদন পায়নি। সুপ্রিম কোর্ট অনুমোদিত ৩৩ একর এলাকায় আবাসন উন্নয়নের অনুমতি থাকলেও বর্তমানে সেখানে সাইনবোর্ড, বিলবোর্ড, অনলাইন ও বিভিন্ন মাধ্যমে প্লট বিক্রির কার্যক্রম চলছে, যা আইনত সম্পূর্ণ অবৈধ।

রাজউকের মতে, বেসরকারি আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়ন বিধিমালা, ২০০৪ (সংশোধিত ২০১১ ও ২০১৫) অনুযায়ী কোনো প্রকল্পে উন্নয়ন কাজ শুরু বা জমি বিক্রির আগে রাজউকের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। অনুমোদন ছাড়া জমি বিক্রি, হস্তান্তর বা বিজ্ঞাপন প্রচার করলে রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ন্যূনতম ১০ লাখ টাকা জরিমানা বা তিন বছরের কারাদণ্ড কিংবা উভয় দণ্ড হতে পারে।

রাজউক জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নথিপত্র জমা না দিলে আশিয়ান ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে রয়েছে-প্রকল্প এলাকার সব বিজ্ঞাপন সরিয়ে ফেলা, বিক্রয় কার্যক্রম বন্ধ করে দেওয়া, জরিমানা আদায় ও অন্যান্য দণ্ড কার্যকর করা।

খোঁজ নিয়ে জানা যায়, আশিয়ান সিটি প্রকল্পের কার্যক্রম দীর্ঘদিন ধরে আদালত ও সরকারের নির্দেশে বন্ধ ছিল। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জমি ক্রয়-বিক্রির অভিযোগ উঠেছিল। গত ৫ আগস্টের পর রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক দুর্বলতার সুযোগ নিয়ে প্রতিষ্ঠানটি নতুন করে জমি দখল ও বিক্রির কাজ শুরু করে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে উচ্চ আদালতের নির্দেশে রাজউক তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেয়।

রাজউক বলছে, প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০; রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০; এবং ভূমি উন্নয়ন বিধিমালা, ২০০৪ (সংশোধিত ২০১১ ও ২০১৫) অনুযায়ী সব শর্ত পূরণ করলেই কেবল প্রকল্প অনুমোদন দেওয়া হবে। এর আগে কোনো ধরনের বিক্রয়, প্রচার বা উন্নয়ন কার্যক্রম চালানো যাবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি