ঢাকা ১৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শীত উপলক্ষে প্রিমিয়াম গিজার, কেটলি ও রুম হিটার আনল ওয়ালটন আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান দ্বৈরথ, ব্লাইন্ড ক্রিকেটারদের সাহসের প্রশংসা এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ রাজউকের অনুমোদন ছাড়া প্লট বিক্রি বন্ধে বিএলডিএর আহ্বান মার্সেলের ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা আন্তর্জাতিক মানের অবকাঠামো দেখে আনভীর স্টেডিয়ামে মুগ্ধ ইংল্যান্ড স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে অ্যানেস্থেসিওলজিস্ট সংকট কাটানোর তাগিদ গার্মেন্টসে ভাঙচুর-নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ৯০ হাজারের বেশি গ্রামের নারীরা প্রতিরোধযোগ্য রোগে ভুগছেন: জুবাইদা রহমান পোশাকশিল্পের শীর্ষ পদে বিদেশি কর্মী, প্রশ্নে দেশীয় দক্ষতা

ইফতার প্রস্তুতিতে নতুন আমেজ যোগ করছে আধুনিক কিচেন আপ্লায়েন্সেস

#

বিজ্ঞপ্তি

১১ মার্চ, ২০২৬,  4:41 PM

news image

রমজান মাসে আমাদের জীবনে যেমন আসে প্রশান্তি ও সৌহার্দ্য, তেমনি আসে ইফতার প্রস্তুতির তাড়াহুড়ো। প্রতিটি ঘরেই পরিবার-পরিজনদের নিয়ে ইফতার করার আগের কয়েকটা ঘণ্টা কাটে বেশ ব্যস্ততায়। এই ব্যস্ততার আঁচ ডাইনিং টেবিলে খুব একটা না লাগলেও, রান্নাঘরটি হয়ে ওঠে তীব্র গরম আর ক্লান্তির এক কেন্দ্রবিন্দু। ফলে যারা রান্না করেন, তারা অনেক সময়ই রমজানের মূল উদ্দেশ্য—প্রশান্তি ও আত্মচিন্তার সময়—থেকে দূরে সরে যান।

তবে সময় বদলেছে। ২০২৬ সালে রান্নাঘরেও এসেছে নীরব এক পরিবর্তন। ইফতারের সময় যখন চুলার তাপ আর রাঁধুনিদের ব্যস্ততা বাড়তে থাকে, তখন স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্সগুলো রান্নার কাজকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলছে।

রান্নার সময় আগুন কমানো-নেভানো কিংবা নির্দিষ্ট সময় অনুযায়ী রান্না শেষ করার মতো বিষয়গুলো এখন ধীরে ধীরে মানুষের বদলে যন্ত্রই সামলে নিচ্ছে। এর ফলে প্রস্তুতির ব্যস্ততার মাঝেও আধুনিক রাঁধুনিরা কিছুটা সময় বের করে নিতে পারছেন—পরিবার ও প্রার্থনার জন্য।

উদাহরণস্বরূপ, স্যামসাং-এর মাইক্রোওয়েভ ওভেন শুধু খাবার গরম করার মধ্যেই সীমাবদ্ধ নয়। এতে রয়েছে সহজ প্রিসেট রেসিপি সুবিধা, যেখানে ব্যবহারকারীরা বিল্ট-ইন মেনু থেকে একটি পদ নির্বাচন করলেই নির্ধারিত সময় অনুযায়ী ওভেনটি স্বয়ংক্রিয়ভাবে রান্না সম্পন্ন করে। এই সহজ ও বুদ্ধিদীপ্ত সুবিধা ইফতারের ব্যস্ত সময়ে রান্নার একটি বাড়তি ঝামেলা কমিয়ে দেয়।

একইভাবে, স্লিম ফ্রাই প্রযুক্তি সমুচা বা পাকোড়ার মতো প্রিয় ইফতারির স্বাদ বজায় রাখে, কিন্তু প্রায় ৮০% পর্যন্ত কম তেল ব্যবহার করে। ডিপ-ফ্রাইয়ের পরিবর্তে গরম বাতাসের সঞ্চালনের মাধ্যমে রান্না হওয়ায় খাবার হয় তুলনামূলক ভাবে স্বাস্থ্যকর ও হালকা।

দিনের শেষে রমজানের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে একসঙ্গে কাটানো মুহূর্তগুলোতে—পরিবারের সঙ্গে ইফতার ভাগাভাগি করা, প্রার্থনায় মন দেওয়া এবং কিছুটা সময় নিজের জন্য রাখা। আধুনিক ও স্মার্ট প্রযুক্তি সেই অভিজ্ঞতাকে আরও সহজ করে তোলে। রান্নার ঝামেলা কমিয়ে এগুলো আমাদের ফিরিয়ে দেয় সবচেয়ে মূল্যবান সম্পদ—সময়- যাতে রমজানের প্রতিটি মুহূর্ত সত্যিকার অর্থেই উপভোগ করা যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি