ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বপ্নকেও হার মানানো বসুন্ধরা সুপার গলফ প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন যুদ্ধ বন্ধ হলে ৭ দিনের মধ্যে হরমুজ খুলবে ইরান মাদক-সীমান্ত অপরাধ ঠেকাতে সমন্বিত উদ্যোগ চান পার্বত্যমন্ত্রী মাদারীপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩ ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বাংলাদেশের নতুন সমঝোতা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮ জাতিসংঘে ‘পিঙ্ক বাস’ সেবার কথা তুলে ধরলেন শামা ওবায়েদ মালয়েশিয়ার বিপক্ষে শুরুতেই ধাক্কা বাংলাদেশের শির সম্মানে ট্রাম্পের নৈশভোজে যা যা ছিল

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদি

#

নিজস্ব প্রতিবেদক

১৫ ডিসেম্বর, ২০২৫,  4:27 PM

news image

উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে।

সোমবার দুপুর ১টা ১৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেওয়া হয়। হাদিকে বহনের জন্য বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি সোমবার বেলা ১১টা ২২ মিনিটে সিঙ্গাপুর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে দুপুর আনুমানিক ২টার দিকে হাদিকে নিয়ে বিমানটি সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করে।

প্রসঙ্গত, শরিফ ওসমান হাদি ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী। গত শুক্রবার দুপুরে রাজধানীর পল্টন এলাকায় তিনি গুলিবিদ্ধ হন। ঘটনার পর থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত ও বিশেষায়িত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি