ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

এনসিএলে রানের বন্যা: সিলেটে অমিত–গালিবের রেকর্ডের হুমকি, পাঁচ উইকেট হাসান–রুয়েলের

#

স্পোর্টস ডেস্ক

০২ ডিসেম্বর, ২০২৫,  12:13 AM

news image

বিপিএলের নিলামের ঠিক পরদিনই জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) জ্বলে উঠলেন সেই ক্রিকেটাররা, যারা ফ্র্যাঞ্চাইজিভিত্তিক খেলার দলে জায়গা পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে রাজশাহীর বিপক্ষে সিলেট তুলেছে ৩ উইকেটে ৩৭০ রান। দিন শেষে অপরাজিত আছেন দুই সেঞ্চুরিয়ান—অমিত হাসান (১৭২*) ও আসাদুল্লাহ গালিব (১১১*)।

চতুর্থ উইকেটে তাদের অবিচ্ছিন্ন ২৬৪ রানের জুটি সিলেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০১৪–১৫ মৌসুমে রাজিন সালেহ–অলোক কাপালীর ৩৪৮ রানের জুটি এখনো সর্বোচ্চ হিসেবে আছে।

রাজশাহী প্রথম ইনিংসে অলআউট হয়েছিল ২৩৬ রানে।

এদিকে সিলেট একাডেমি মাঠে লোয়ার অর্ডার ব্যাটিংয়ে ঝড় তোলেন ময়মনসিংহের আবু হায়দার রনি ও রকিবুল হাসান। রনি ৭৬ বলের ঝোড়ো ৯৭ রান করেন ৭ ছক্কা ও ৮ চারে। রকিবুল হাসানের ব্যাটে আসে ৩৫ বলে ৫৫ রান। তাদের ইনিংসে ময়মনসিংহ প্রথম ইনিংসে তোলে ৩৫৪ রান। বরিশালের পেসার রুয়েল মিয়া নেন ৫ উইকেট।
জবাবে বরিশাল ফজলে মাহমুদের ৯২ রানে ভর করে ২১৭ রান তুলেছে।

কক্সবাজারে রংপুরকে মাত্র ১২৬ রানে গুটিয়ে দেন চট্টগ্রামের দুই পেসার হাসান মাহমুদ ও ইরফান হোসেন। তিন উইকেটে ৩৩ রানের মধ্যে ৮ উইকেট পড়ে রংপুরের। হাসান মাহমুদ নেন ৫ উইকেট।

খুলনায় ঢাকার হয়ে অভিষেকে ৭৭ রান করেন ফয়সাল আহমেদ। জিশান আলমের হাফ সেঞ্চুরির সঙ্গে ঢাকার সংগ্রহ দাঁড়ায় ২৩৫/৫। খুলনা প্রথম ইনিংসে করেছিল ১৯৪।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি