ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বপ্নকেও হার মানানো বসুন্ধরা সুপার গলফ প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন যুদ্ধ বন্ধ হলে ৭ দিনের মধ্যে হরমুজ খুলবে ইরান মাদক-সীমান্ত অপরাধ ঠেকাতে সমন্বিত উদ্যোগ চান পার্বত্যমন্ত্রী মাদারীপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩ ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বাংলাদেশের নতুন সমঝোতা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮ জাতিসংঘে ‘পিঙ্ক বাস’ সেবার কথা তুলে ধরলেন শামা ওবায়েদ মালয়েশিয়ার বিপক্ষে শুরুতেই ধাক্কা বাংলাদেশের শির সম্মানে ট্রাম্পের নৈশভোজে যা যা ছিল

যুদ্ধ বন্ধ হলে ৭ দিনের মধ্যে হরমুজ খুলবে ইরান

#

নিজস্ব প্রতিবেদক

২৫ সেপ্টেম্বর, ২০২৬,  6:01 PM

news image

যুদ্ধ বন্ধ হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রকে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি নিউইয়র্কে বিভিন্ন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে বৃহস্পতিবার সাংবাদিক ও শিক্ষাবিদদের একটি দলের সঙ্গে আলাপকালে যুক্তরাষ্ট্রের কাছে দেওয়া প্রস্তাবের বিস্তারিত তুলে ধরেন আরাঘচি।

ইরানের প্রস্তাবে চলতি বছরের জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্মত হওয়া সমঝোতা স্মারকের শর্তগুলো বাস্তবায়নের কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে সব ধরনের বৈরী কার্যক্রম বন্ধ করা এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া।

আরাঘচি বলেন, ওয়াশিংটন পরিকল্পনাটিতে সম্মত হওয়ার সঙ্গে সঙ্গেই তা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করতে প্রস্তুত রয়েছে তেহরান।

ইরানের এ প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়ার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি