ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের হাত ধরে উন্মোচিত আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ: বাসাইল সেতু কাণ্ডে এলজিইডি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট অসহায় মানুষের ভরসাস্থল গাজীপুরের ডিসি: মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা

এলপিজি সংকটের অভিযোগ, সরবরাহ বন্ধের হুঁশিয়ারি

#

নিজস্ব প্রতিবেদক

০৮ জানুয়ারি, ২০২৬,  12:21 AM

news image

দেশে এলপিজির চরম সংকট চলছে দাবি করে অনির্দিষ্টকালের জন্য সরবরাহ ও বিপণন বন্ধের হুঁশিয়ারি দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংগঠনটির দাবি, দেশে বাজারজাত সাড়ে ৫ কোটি এলপিজি সিলিন্ডারের মধ্যে মাত্র ১ কোটি ২৫ লাখ সিলিন্ডারে রিফিল হচ্ছে। বাকি সিলিন্ডার খালি থাকায় পরিবেশকদের খরচ বেড়েছে এবং অনেকেই দেউলিয়া হওয়ার পথে।

পরিবেশকরা কমিশন বাড়ানোর দাবি জানিয়ে বলেন, পরিবেশক কমিশন ৫০ টাকা থেকে ৮০ টাকা এবং খুচরা বিক্রেতাদের কমিশন ৪৫ টাকা থেকে ৭৫ টাকা করতে হবে। পাশাপাশি প্রশাসনিক হয়রানি ও জরিমানা বন্ধের দাবিও তোলা হয়।

অন্যদিকে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, দেশে এলপিজির কোনো ঘাটতি নেই। বাজারে সংকট তৈরি হয়েছে মূলত কারসাজির কারণে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কাজ করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি