ঢাকা ১৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শীত উপলক্ষে প্রিমিয়াম গিজার, কেটলি ও রুম হিটার আনল ওয়ালটন আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান দ্বৈরথ, ব্লাইন্ড ক্রিকেটারদের সাহসের প্রশংসা এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ রাজউকের অনুমোদন ছাড়া প্লট বিক্রি বন্ধে বিএলডিএর আহ্বান মার্সেলের ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা আন্তর্জাতিক মানের অবকাঠামো দেখে আনভীর স্টেডিয়ামে মুগ্ধ ইংল্যান্ড স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে অ্যানেস্থেসিওলজিস্ট সংকট কাটানোর তাগিদ গার্মেন্টসে ভাঙচুর-নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ৯০ হাজারের বেশি গ্রামের নারীরা প্রতিরোধযোগ্য রোগে ভুগছেন: জুবাইদা রহমান পোশাকশিল্পের শীর্ষ পদে বিদেশি কর্মী, প্রশ্নে দেশীয় দক্ষতা

কার্গো ভিলেজে আগুন: ‘ষড়যন্ত্র নয়’, শর্ট সার্কিটই দায়ী—তদন্ত কমিটি

#

নিজস্ব প্রতিবেদক

২৫ নভেম্বর, ২০২৫,  11:25 PM

news image

গত অক্টোবরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা ভয়াবহ আগুনের ঘটনায় কোনো ‘ষড়যন্ত্রমূলক’ কারণ পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে- স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এমনটাই উঠে এসেছে।

মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে তদন্ত প্রতিবেদন তুলে দেয় কমিটি। এরপর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম জানান, কার্গো ভিলেজে থাকা কুরিয়ার সার্ভিসের পণ্যের স্তূপে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। সেখানে দাহ্য পদার্থের উপস্থিতির কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, কুরিয়ার এলাকাগুলোতে ছোট ছোট লোহার খাঁচা থাকায় আগুন নেভাতে ফায়ার সার্ভিসসহ অন্যান্য সংস্থাকে প্রচণ্ড বেগ পেতে হয়। রিপোর্টে বলা হয়, শর্ট সার্কিট ছাড়া অন্য কোনো উৎস থেকে আগুন লাগার প্রমাণ মেলেনি।

এই তদন্তে দেশীয় গোয়েন্দা সংস্থার পাশাপাশি তুরস্কের একটি বিদেশি বিশেষজ্ঞ দলও অংশ নেয়। আগুন–সংক্রান্ত আরও তিনটি পৃথক কমিটির কাজ চলমান থাকলেও তাদের প্রতিবেদন এখনো পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর দুপুরে কার্গো ভিলেজে আগুন লাগলে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট এবং বিমান, সেনা ও নৌবাহিনী যৌথভাবে প্রায় ২৭ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের কারণে বিমান ওঠানামা সাময়িক বন্ধ রাখা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি