ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

কাশ্মিরে 'অপারেশন মহাদেব': পাকিস্তানি ৩ লস্কর জঙ্গি নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ জুলাই, ২০২৫,  8:11 PM

news image

জম্মু-কাশ্মিরের শ্রীনগরের অদূরে দাচিগামের পাহাড়ি জঙ্গলে বড় ধরনের সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী, সিআরপিএফ এবং রাজ্য পুলিশ। ‘অপারেশন মহাদেব’ নামের এই অভিযানে এখন পর্যন্ত ৩ জন বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী নিহত হয়েছেন।

ভারতীয় সেনার চিনার কোর কমান্ড সূত্র জানায়, নিহতরা সবাই পাকিস্তানি। এরা হলেন- সুলেমান, আবু হামজা, ও ইয়াসির। এই তিনজনই লস্কর-ই-তৈয়বা (লেট)-এর সক্রিয় সদস্য ছিলেন। তাদের মধ্যে সুলেমান ছিলেন সবচেয়ে বয়োজ্যেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ।

ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য মতে, সম্প্রতি পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মির থেকে প্রায় ১৫০ জন জঙ্গি সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে। তারা কাশ্মির অঞ্চলে আত্মগোপনে রয়েছে এবং বড়সড় হামলার পরিকল্পনা করছে বলে ধারণা। এ কারণেই সেনাবাহিনী, সিআরপিএফ ও পুলিশ যৌথভাবে অভিযান শুরু করেছে।

গত ২২ এপ্রিল অনন্তনাগের ভয়াবহ হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন নিহত সুলেমান-এমন দাবি করেছে কিছু ভারতীয় সংবাদমাধ্যম। যদিও সেনা ও পুলিশ এই দাবি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।

সোমবার সকাল ১১টায় দাচিগামের ঘন জঙ্গলে গুলির শব্দ ও সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে অভিযান শুরু করে যৌথ বাহিনী। এখনো চিরুনি তল্লাশি চলছে এবং আরও অস্ত্র, গোলাবারুদ ও জঙ্গিদের সন্ধান চলছে বলে জানা গেছে।

এ ঘটনায় জম্মু-কাশ্মিরে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে এবং সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি