ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
তারকা ও ফ্যাশনের রঙে বসুন্ধরা সিটির প্রতিষ্ঠাবার্ষিকী সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা: গভর্নর মুন্সীগঞ্জে সামাজিক সংগঠন জনজীবন ফাউন্ডেশনের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বসুন্ধরা গ্রুপের উদ্যোগে ঘরে বসে আয়ের সুযোগ পেলেন ২০ নারী আইসিসিবিতে সুপার সেল কার বাজার, ক্রেতা-বিক্রেতার সাড়ায় সময় বাড়ল বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাবের ক্রীড়া উৎসব ইসরায়েলি উড়োজাহাজের অবতরণে অনুমতি বাতিল, দুবাইয়ের বিশেষ ফ্লাইট স্থগিত জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, বিমানবন্দর থানায় মামলা বসুন্ধরাবাসীর কল্যাণে নতুন অফিস, যুক্ত হচ্ছে আরও সেবা পার্টনারস সামিট আয়োজন করলো এপেক্স

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

#

নিজস্ব প্রতিবেদক

২৬ সেপ্টেম্বর, ২০২৬,  3:14 PM

news image

টানা প্রায় ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বন্যা পরিস্থিতি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে নগরীর খালগুলো পানিতে পূর্ণ হয়ে বিভিন্ন সড়ক তলিয়ে গেছে। অনেক এলাকায় হাঁটুপানি পেরিয়ে চলাচল করতে হচ্ছে বাসিন্দাদের। খবর টাইমস অব ইসরায়েলের।

বন্যা পরিস্থিতির ঘোষণা ব্যাংককের ৫০টি জেলাতেই কার্যকর হয়েছে। এর ফলে স্থানীয় সংস্থাগুলো পরিস্থিতি মোকাবিলায় বিশেষ ক্ষমতা নিয়ে কাজ করতে পারবে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনের সময় বিতরণের জন্য ১০ লাখ বালুর বস্তা প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্কুলে অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

ব্যাংককের গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ট জানিয়েছেন, পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে। তবে নতুন করে বৃষ্টি না হলে জমে থাকা পানি পুরোপুরি নামতে আরও দুই থেকে তিন দিন সময় লাগতে পারে। বৃহস্পতিবার বিকেল থেকে প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। পরিস্থিতি বিবেচনায় বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে ভারী বৃষ্টির কারণে ব্যাংককের বিস্তৃত খাল নেটওয়ার্কের পানি বেড়ে আশপাশের বাড়িঘর, রেস্তোরাঁ, দোকান ও সরু গলিতে ঢুকে পড়েছে। শনিবার নগরীর বেশ কয়েকটি প্রধান সড়কও পানিতে তলিয়ে যায়। কোথাও হাঁটুসমান, আবার কোথাও উরুসমান পানির মধ্য দিয়ে বাসিন্দাদের চলাচল করতে দেখা গেছে।

এ পরিস্থিতিতে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চানভিরাকুল লন্ডন সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে ২০১১ সালে থাইল্যান্ডজুড়ে ভয়াবহ বন্যায় ৫০০ জনের বেশি মানুষ নিহত হন। ওই বন্যায় দেশটির লাখ লাখ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি