ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

খালেদা জিয়াকে স্মরণ করে মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান

#

নিজস্ব প্রতিবেদক

০১ জানুয়ারি, ২০২৬,  1:12 PM

news image

বেগম খালেদা জিয়াকে স্মরণ করে এবং দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবেগঘন অনুভূতি প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

স্ট্যাটাসে তারেক রহমান লেখেন, গভীর শোক ও কৃতজ্ঞতায় তিনি তার মা, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করেছেন। এই শূন্যতা ভাষায় প্রকাশের মতো নয় বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও লেখেন, দেশের মানুষের অভূতপূর্ব উপস্থিতি ও ভালোবাসা তাকে এই কঠিন সময়ে একা অনুভব করতে দেয়নি। অগণিত নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, পরিবার ও দেশবাসীর শ্রদ্ধা ও সহমর্মিতায় তিনি গভীরভাবে আবেগাপ্লুত।

তারেক রহমান দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধি, আন্তর্জাতিক কূটনীতিক ও উন্নয়ন সহযোগীদের উপস্থিতি এবং বিভিন্ন দেশের সমবেদনার জন্যও আন্তরিক ধন্যবাদ জানান।

স্ট্যাটাসে তিনি তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ভাই আরাফাত রহমান কোকোকে স্মরণ করেন এবং আল্লাহর কাছে মায়ের রূহের মাগফিরাত কামনা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি