ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের হাত ধরে উন্মোচিত আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ: বাসাইল সেতু কাণ্ডে এলজিইডি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট অসহায় মানুষের ভরসাস্থল গাজীপুরের ডিসি: মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা

খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তায় যুক্তরাজ্য–চীন থেকে বিশেষজ্ঞ দল ঢাকায় আসছে বুধবার

#

নিজস্ব প্রতিবেদক

০৩ ডিসেম্বর, ২০২৫,  12:36 AM

news image

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তার জন্য যুক্তরাজ্য ও চীন থেকে পৃথক দুইটি বিশেষজ্ঞ চিকিৎসক দল আগামীকাল বুধবার ঢাকায় আসছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, যিনি খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেনের উদ্ধৃতি দিয়েছেন।

দলগুলোর সদস্যরা এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ডের সঙ্গে সমন্বয় করে তাঁর চিকিৎসার অগ্রগতি ও চিকিৎসা পরিকল্পনা পর্যালোচনা করবেন। বর্তমানে খালেদা জিয়া হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। গত ২৩ নভেম্বর তাঁকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে দুপুরে ডা. জাহিদ জানান, খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং বিদেশে নেওয়ার সব প্রস্তুতিও রাখা আছে। তবে মেডিকেল বোর্ডের মতামত ছাড়া তাঁকে দেশের বাইরে নেওয়া সম্ভব নয়।

তিনি দেশবাসীর কাছে দোয়া চান এবং গুজবে কান না দেওয়ার অনুরোধ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি