ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

গণমাধ্যমকে টার্গেট করে হামলা লজ্জাজনক, সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ: সালাহউদ্দিন আহমদ

#

নিজস্ব প্রতিবেদক

২১ ডিসেম্বর, ২০২৫,  4:53 PM

news image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, পত্রিকা সমাজের দর্পণ হলেও বর্তমানে সেই দর্পণ চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। রোববার ঢাকায় সম্পাদক, বার্তা প্রধান ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সম্মানে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, সাম্প্রতিক সময়ে গণমাধ্যমকে চিহ্নিত করে, টার্গেট করে হামলার ঘটনা ঘটেছে। এসব পরিস্থিতি আগেই অনুমান করা উচিত ছিল। কিছু স্থাপনা ও ঠিকানায় যেভাবে মবোক্রেসিকে (উচ্ছৃঙ্খল জনতা) প্রশ্রয় দেওয়া হয়েছে, তা গণতন্ত্রের পরিপন্থী। তিনি প্রশ্ন তোলেন, আমরা ডেমোক্রসি চেয়েছিলাম, কিন্তু কেন সেটি মবোক্রেসিতে রূপ নেবে এবং কেনই বা সেটিকে লালন করা হবে।

তিনি আরও বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারের মতো প্রতিষ্ঠানে যেভাবে অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে— বার্ন ডাউন টু দ্য গ্রাউন্ড— সে দৃশ্য সারা বিশ্ব দেখেছে। এটি দেশের জন্য লজ্জাজনক। এ ধরনের ঘটনায় সরকারের দায়িত্ব আরও বেশি ছিল বলে মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদের দাবি, এসব ঘটনার পূর্বাভাস গোয়েন্দা সংস্থার রিপোর্টে ছিল। আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পরও কেন এক থেকে দেড় ঘণ্টা পর প্রতিক্রিয়া দেখা গেল— সে প্রশ্নও তোলেন তিনি। নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দায়িত্ব যাদের হাতে, এ ক্ষেত্রে তাদের ভূমিকা নিয়েও তিনি প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন।

তিনি বলেন, সরকার এখানে দুর্বলতা দেখিয়েছে। এসব পরিস্থিতি কঠোর হাতে দমন করা উচিত ছিল।

উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঢাকায় প্রত্যাবর্তন উপলক্ষে সম্পাদক, বার্তা প্রধান ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সম্মানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘদিন লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে থাকা তারেক রহমান আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ঢাকায় ফেরার কথা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি