ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৭ জুলাই, ২০২৬,  4:29 PM

news image

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থা ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের বিকল্প নেই। তাই প্রয়োজনে রাষ্ট্রীয় ভর্তুকির মাধ্যমেও গণমাধ্যমশিল্পকে টিকিয়ে রাখতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে গণমাধ্যমকে নতুন দক্ষতা, প্রযুক্তি ও সময়োপযোগী আইনি কাঠামো গ্রহণ করতে হবে। একই সঙ্গে রাষ্ট্রের উচিত গণমাধ্যম শিল্পকে প্রয়োজনীয় নীতিগত সহায়তা দেওয়া।

মন্ত্রী আরও বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মের বিস্তারে প্রচলিত সংবাদমাধ্যম নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে। তাই সরকারি বিজ্ঞাপন বণ্টনে পাঠক ও দর্শকসংখ্যাকে গুরুত্বপূর্ণ মানদণ্ড হিসেবে বিবেচনা করা উচিত। তিনি নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা এবং গণমাধ্যম উদ্যোক্তাদের বিনিয়োগ সুরক্ষার ওপরও গুরুত্বারোপ করেন।

সভায় বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও কর্মকর্তারা অনলাইন সংবাদমাধ্যমের জন্য পৃথক নীতিমালা, সরকারি বিজ্ঞাপনে নিবন্ধিত সব গণমাধ্যমকে অন্তর্ভুক্ত করা, বিজ্ঞাপন বণ্টনে স্বচ্ছতা এবং স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের দাবি জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি