ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নগর পরিকল্পনাবিদ কামরুল হাসান সোহাগ সম্মানিত

#

নিজস্ব প্রতিবেদক

২২ মার্চ, ২০২৫,  11:06 PM

news image

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নগর পরিকল্পনাবিদ পরিচালক কামরুল হাসান সোহাগ দাপ্তরিক সেবায় অসামান্য অবদান রাখায় সম্মানিত হয়েছেন। সম্প্রতি গাজীপুরে কর্মরত পেশাজীবীদের সংগঠন গাজীপুর ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন তাঁকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করে।
কামরুল হাসানের জন্ম  জন্ম খুলনার ডুমুরিয়া থানার মধুগ্রামে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে নগর ও গ্রামীণ পরিকল্পনায় স্নাতক এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে নগর ও অঞ্চল পরিকল্পনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনে তিনি রাজউকে সহকারী নগর পরিকল্পনাবিদ হিসেবে যোগদান করেন এবং দুই দশকেরও বেশি সময় ধরে রাজউকের বিভিন্ন জোনে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। সৎ ও অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে তাঁর সুনাম সর্বজনবিদিত।

তাঁর লেখা প্রকৌশলবিষয়ক নিবন্ধ “Urbanization and Governance” এবং “Climate Change Mitigation” শীর্ষক গ্রন্থ দুটি বিশেষভাবে সমাদৃত হয়েছে। পেশার বাইরে তিনি একজন জনপ্রিয় কবি, উপন্যাসিক ও গীতিকবি হিসেবেও সুপরিচিত।

বর্তমানে তিনি গাজীপুর মহানগরীর শ্রমিক, দরিদ্র ও স্বল্প আয়ের মানুষের জন্য বাসস্থান পরিকল্পনা নিশ্চিত করতে সমন্বিত মাস্টার প্ল্যান বা মহাপরিকল্পনা প্রণয়ন নিয়ে কাজ করছেন। তাঁর এই উদ্যোগ নগরীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি