ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

চিকিৎসায় সাড়া দিচ্ছেন খালেদা জিয়া, গুজবে কান না দিতে অনুরোধ চিকিৎসকের

#

নিজস্ব প্রতিবেদক

১০ ডিসেম্বর, ২০২৫,  11:03 PM

news image

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন এবং চিকিৎসার প্রতিক্রিয়াও ভালো দিচ্ছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন।

বুধবার রাতে হাসপাতাল গেইটে ব্রিফিংয়ে তিনি বলেন, খালেদা জিয়া বর্তমানে আইসিইউতে আছেন এবং সংকটাপন্ন রোগীর জন্য প্রয়োজনীয় সর্বোচ্চ চিকিৎসা তিনি পাচ্ছেন। ডা. জাহিদ সবাইকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “যে চিকিৎসা দেওয়া হচ্ছে, তিনি তা গ্রহণ করছেন এবং চিকিৎসা নেওয়ার পর রেসপন্স করছেন।”

তিনি জানান, গত শুক্রবার এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি ও খালেদা জিয়ার স্বাস্থ্যগত ঝুঁকি বিবেচনায় তাকে বিদেশে নেওয়া সম্ভব হয়নি। মেডিকেল বোর্ড পরামর্শ অনুযায়ী তার উন্নত চিকিৎসার চেষ্টা চলছে, এবং অবস্থার উন্নতি হলে যেকোনো সময় দেশের বাইরে নেওয়া হতে পারে।


চিকিৎসকেরা অত্যন্ত সতর্কতার সঙ্গে চিকিৎসা দিচ্ছেন জানিয়ে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তত্ত্বাবধানে গঠিত মেডিকেল বোর্ডে দেশের বাইরে থাকা চিকিৎসকরাও যুক্ত রয়েছেন। সব মিলিয়ে খালেদা জিয়ার সার্বিক চিকিৎসায় সর্বোচ্চ মনোযোগ নিশ্চিত করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি