ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

ছায়ানট-সংস্কৃতি ভবনে হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা, সুষ্ঠু তদন্ত দাবি সংগঠনটির

#

নিজস্ব প্রতিবেদক

১৯ ডিসেম্বর, ২০২৫,  10:29 PM

news image

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। সংগঠনটির দাবি, সাম্প্রতিক পরিস্থিতির সুযোগ নিয়ে সংস্কৃতি চর্চাবিরোধী একটি গোষ্ঠী এই হামলা চালিয়েছে।

শুক্রবার ছায়ানটের সভাপতি সারওয়ার আলী ও সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে একদল লোক ছায়ানট-সংস্কৃতি ভবনে জোরপূর্বক প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় অগ্নিসংযোগেরও চেষ্টা করা হয়।

হামলায় ছয়তলা ভবনের সব সিসি ক্যামেরা, অধিকাংশ কক্ষ, প্রক্ষালণ কক্ষ, মিলনায়তন এবং বহু বাদ্যযন্ত্র ভাঙচুর করা হয়। এছাড়া অন্তত সাতটি ল্যাপটপসহ কয়েকটি মোবাইল ফোন ও হার্ডডিস্ক লুট করা হয়েছে। ভবনের আসবাবপত্র ও কম্পিউটারও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ছায়ানট।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি