ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের হাত ধরে উন্মোচিত আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ: বাসাইল সেতু কাণ্ডে এলজিইডি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট অসহায় মানুষের ভরসাস্থল গাজীপুরের ডিসি: মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা

জনতা ব্যাংকের দুই হাজার কোটি টাকা আত্মসাৎ: এস আলমসহ ৩৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

#

নিজস্ব প্রতিবেদক

০৮ ডিসেম্বর, ২০২৫,  12:05 AM

news image

ঋণের নামে জনতা ব্যাংকের প্রায় দুই হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে আলোচিত ব্যবসায়ী এল আলম গ্রুপের কর্ণধার **সাইফুল আলম (এস আলম)**সহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার দুদকের উপপরিচালক মোহাম্মদ সিরামুল হক বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন।

মামলায় জনতা ব্যাংকের সাবেক এমডি, ডিএমডি, জিএমসহ ব্যাংকের বেশ কয়েকজন সাবেক–বর্তমান কর্মকর্তাকে আসামি করা হয়েছে। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক–ব্যবস্থাপকদেরও আসামি করেছে দুদক।

এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে অবৈধভাবে ঋণের সীমা অনুমোদন, শর্ত ভঙ্গ, অতিরিক্ত ফান্ডেড ও নন-ফান্ডেড দায় তৈরি, মার্জিন মানি ছাড়াই এলটিআর ইস্যু, আমদানি পণ্যের যাচাইবাছাই না করা—এসব জালিয়াতির মাধ্যমে ব্যাংকের বিপুল আর্থিক ক্ষতি করেছে।

তদন্তে উঠে এসেছে, ২০১০ সালের ১৪ অক্টোবর থেকে ২০২৩ সালের ২৪ নভেম্বর পর্যন্ত বিভিন্নভাবে প্রায় ১ হাজার ৯৬৩ কোটি ৫৪ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি