ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

জাকির নায়েক ইস্যুতে ভারতের মন্তব্য বাংলাদেশের নজরে: জানাল পররাষ্ট্র মন্ত্রণালয়

#

নিজস্ব প্রতিবেদক

০১ নভেম্বর, ২০২৫,  11:12 PM

news image

বিশিষ্ট ইসলামি স্কলার ড. জাকির নায়েকের সম্ভাব্য বাংলাদেশ সফর প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্য বাংলাদেশের নজরে এসেছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার (১ নভেম্বর) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একজন বিশিষ্ট ইসলামি স্কলার বা ধর্মীয় ব্যক্তিত্বের সম্ভাব্য বাংলাদেশ সফর প্রসঙ্গে যে মন্তব্য করেছেন, তা আমাদের নজরে এসেছে।”

তিনি আরও বলেন, “আমরাও বিশ্বাস করি, কোনো দেশের অন্য দেশের কোনো অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয়।”

এর আগে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “ড. জাকির নায়েক একজন পলাতক আসামি। ভারত আশা করে, তিনি ঢাকা সফরে এলে বাংলাদেশ সরকার তার বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবে।”

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, ড. জাকির নায়েকের সফর সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত নয়।

অন্যদিকে, ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান স্পার্ক সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে ড. জাকির নায়েক আগামী ২৮ অথবা ২৯ নভেম্বর ঢাকায় আসতে পারেন এবং কয়েকটি জেলায় তার কর্মসূচি থাকতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি