ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিবেদন সহজ ভাষায় প্রকাশের আহ্বান প্রধান উপদেষ্টার

#

নিজস্ব প্রতিবেদক

৩০ অক্টোবর, ২০২৫,  12:19 AM

news image

জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিবেদন সাধারণের জন্য সহজবোধ্য করে বই আকারে প্রকাশের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে আট খণ্ডের প্রতিবেদন হস্তান্তর করেন। প্রতিবেদনে কমিশনের সভা, কার্যবিবরণী, সুপারিশ এবং সংশ্লিষ্ট প্রস্তাবনার বিস্তারিত অন্তর্ভুক্ত রয়েছে।

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, “এই প্রতিবেদন সাধারণ মানুষের বোধগম্য সংস্করণে তৈরি করতে হবে। বই আকারে প্রকাশ করতে হবে, যাতে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও পড়তে পারে এবং অন্যদের জানাতে পারে।”

তিনি আরও বলেন, প্রতিবেদনটি বাংলা ও ইংরেজি—দুই ভাষাতেই প্রকাশ করা উচিত। ভবিষ্যতে বইটি যেন শিক্ষার্থীদের জন্য ‘অবশ্য পাঠ্য’ হয়, সেটিও বিবেচনায় রাখতে হবে।

প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ বলেন, “আট খণ্ডের এই প্রতিবেদনে জুলাই জাতীয় সনদ ২০২৫, কমিশনের প্রেক্ষাপট, রাজনৈতিক দলের প্রস্তাবনা, সাধারণ মানুষের মতামত ও সংলাপের সব বিবরণ লিপিবদ্ধ আছে। এটি ভবিষ্যতে গবেষণার গুরুত্বপূর্ণ দলিল হয়ে উঠবে।”

এর আগে মঙ্গলবার কমিশন সরকারের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশপত্র হস্তান্তর করে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি