ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইইউকে আনুষ্ঠানিক আমন্ত্রণ নির্বাচন কমিশনের

#

নিজস্ব প্রতিবেদক

১৫ ডিসেম্বর, ২০২৫,  9:56 PM

news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়াকে সর্বোচ্চ মানের স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সততা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন (ইসি)। এই লক্ষ্যেই নির্বাচন পর্যবেক্ষণের জন্য আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) আমন্ত্রণ জানিয়েছে ইসি।

গত ১১ ডিসেম্বর ইউরোপীয় কমিশনের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ ও ভাইস প্রেসিডেন্ট কাজা কাল্লাসকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

চিঠিতে সিইসি উল্লেখ করেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক মিশন পাঠাতে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হচ্ছে।

নির্বাচনের স্বচ্ছতা প্রসঙ্গে সিইসি বলেন, “আগামী জাতীয় সংসদের নির্বাচনী প্রক্রিয়াকে সর্বোচ্চ মানের স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সততা নিশ্চিত করতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। দেশি ও বিদেশি পর্যবেক্ষকদের উপস্থিতি নির্বাচনী প্রক্রিয়া ও ফলাফলের প্রতি জনসাধারণের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

চিঠিতে আরও বলা হয়, নির্বাচন-পূর্ব প্রস্তুতি, ভোটগ্রহণ কার্যক্রম, ভোট গণনা এবং নির্বাচন-পরবর্তী পদ্ধতিসহ পুরো নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য ইইউর মনোনীত পর্যবেক্ষকদের একটি প্রতিনিধিদলকে স্বাগত জানাবে নির্বাচন কমিশন।

এছাড়া বাংলাদেশ নির্বাচন কমিশনের আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক ও বিদেশি গণমাধ্যমের জন্য নির্দেশিকা–২০২৫ অনুযায়ী ইইউর পর্যবেক্ষকরা সংশ্লিষ্ট বাংলাদেশি কর্তৃপক্ষের পূর্ণ সহযোগিতা পাবেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।


logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি