ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

জাতীয় স্মৃতিসৌধে ইস্টার্ন ইউনিভার্সিটির পুষ্পস্তবক অর্পণ

#

বিজ্ঞপ্তি

১৬ ডিসেম্বর, ২০২৫,  9:56 PM

news image

আজ মহান বিজয় দিবস উপলক্ষে ইস্টার্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বিভাগীয় প্রধানগন এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই শ্রদ্ধাঞ্জলি র‌্যালি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত সবাই শহীদদের আত্মত্যাগ স্মরণ করে বিজয়ের চেতনায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, বিজয় দিবস উপলক্ষে এই কর্মসূচির মূল উদ্দেশ্য নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও শহীদদের ত্যাগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। একই সঙ্গে দেশের স্বাধীনতা ও অগ্রগতির ধারাবাহিকতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

মুক্তিযুদ্ধের সাহসী যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়েই আজকের স্বাধীন বাংলাদেশ। তাঁদের সেই মহান ত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এই প্রজন্মকে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি