ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

জামায়াতে নায়েবে আমির হলেন এটিএম আজহারুল ইসলাম, নির্বাচন পর্যন্ত পুরোনো নেতৃত্ব বহাল

#

নিজস্ব প্রতিবেদক

২৯ নভেম্বর, ২০২৫,  11:24 PM

news image

একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় ১৪ বছর কারাভোগের পর খালাস পাওয়া এটিএম আজহারুল ইসলামকে জামায়াতে ইসলামীর নতুন নায়েবে আমির নির্বাচিত করা হয়েছে। শনিবার রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে দলটির কেন্দ্রীয় মজলিসে শুরার সমাপনী অধিবেশনে এ সিদ্ধান্ত হয়।

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহছানুল মাহবুব যোবায়ের জানান, এ বছর মজলিসে শুরার সদস্য নির্বাচন হলেও নির্বাহী পরিষদ ও কর্মপরিষদে কোনো পরিবর্তন আনা হয়নি। জাতীয় সংসদ নির্বাচনের পর দলীয় গঠনতন্ত্র অনুযায়ী অন্যান্য কমিটি পুনর্গঠন করা হবে।

সমাপনী অধিবেশনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, ইসলামী আন্দোলনকে এগিয়ে নিতে আর্থিক ত্যাগ ও ধৈর্যের বিকল্প নেই। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে নেতাকর্মীদের ধৈর্য ধরে কাজ চালিয়ে যেতে হবে বলে তিনি মন্তব্য করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি