ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

জিয়ার কবর জিয়ারত থেকে আহতদের দেখতে হাসপাতাল—তারেক রহমানের কর্মসূচি

#

নিজস্ব প্রতিবেদক

২৫ ডিসেম্বর, ২০২৫,  11:39 PM

news image

দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্য থেকে তার দেশে ফেরাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। এ উপলক্ষে বিএনপি তার তিন দিনের কর্মসূচির বিস্তারিত প্রকাশ করেছে।

বুধবার গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, দেশে ফেরার পরদিন শুক্রবার তারেক রহমান শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু করবেন। এরপর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

শনিবার তারেক রহমান জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করবেন। এ জন্য তাকে নির্বাচন কমিশনের আগারগাঁও কার্যালয়ে যেতে হতে পারে। একই দিনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন।

কর্মসূচির অংশ হিসেবে সেখান থেকে তিনি রাজধানীর শ্যামলীতে পঙ্গু হাসপাতালে গিয়ে জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। আহতদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে অবগত হবেন বলে জানিয়েছে বিএনপি।

এ ছাড়া শনিবার আরও একটি কর্মসূচি রয়েছে বলে জানানো হলেও, সে বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি