ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

টানা ষষ্ঠবার ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ পেল বসুন্ধরা এলপি গ্যাস

#

বিজ্ঞপ্তি

২১ ডিসেম্বর, ২০২৫,  4:44 PM

news image

বসুন্ধরা এলপি গ্যাস শীর্ষস্থানীয় ও সর্বাধিক বিশ্বাসযোগ্য এলপিজি সরবরাহকারী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি এবারেও বাংলাদেশের এলপিজি খাতে সম্মানজনক ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ অর্জন করেছে। টানা ষষ্ঠবার এই অ্যাওয়ার্ড অর্জন করলো বসুন্ধরা এলপি গ্যাস লি:।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে আয়োজিত ১৭তম বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডে এলপি গ্যাস ক্যাটাগরিতে এই স্বীকৃতি লাভ করে ব্র্যান্ডটি।

গত শনিবার (২০ ডিসেম্বর) রাজধানীর এক স্বনামধন্য হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়।

এই স্বীকৃতি বসুন্ধরা এলপি গ্যাসের গ্রাহকের ধারাবাহিক আস্থা এবং নিরাপত্তা ও গুণগত মানে নেতৃত্বের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। দেশের প্রথম বেসরকারি এলপিজি সরবরাহকারী হিসেবে দীর্ঘদিন ধরে নিরবচ্ছিন্ন সরবরাহ, আধুনিক অবকাঠামো এবং উদ্ভাবনী সেবার মাধ্যমে ভোক্তাদের আস্থা অর্জন করে আসছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা এলপি গ্যাসের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মোঃ রেদোয়ানুর রহমান, চিফ ফিনান্সিয়াল অফিসার বেলাল হোসেন, এজিএম সেলস মোঃ আতাউর রহমান, এজিএম সেলস নূর কুতুব উল আলম, মোঃ আব্দুল্লাহ, যুগ্ম প্রধান প্রকৌশলী এবং ব্র্যান্ড ম্যানেজার মাসুম বিল্লাহ ও সহকারী প্রকৌশলী মোঃ মুনজুরুল হোসেন সাফি।

এ অর্জন প্রসঙ্গে বসুন্ধরা এলপি গ্যাসের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মোঃ রেদোয়ানুর রহমান বলেন, “টানা ষষ্ঠবার বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড অর্জন আমাদের জন্য অত্যন্ত গর্বের। গ্রাহক, পরিবেশক, খুচরা বিক্রেতা, কর্মকর্তা-কর্মচারী এবং শুভানুধ্যায়ীদের আস্থা ও সহযোগিতার ফলেই এই স্বীকৃতি সম্ভব হয়েছে।”

এছাড়া সানভীর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সাফিয়াত সোবহান এক বার্তায় বলেন, “এই সম্মাননা বসুন্ধরা এলপি গ্যাসের প্রতিটি সদস্য ও আমাদের ভোক্তাদের প্রতি উৎসর্গ করছি। আমরা ভবিষ্যতেও নিরাপদ, নির্ভরযোগ্য ও মানসম্মত এলপিজি সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

উল্লেখ্য, এই অর্জনের মাধ্যমে বসুন্ধরা এলপি গ্যাস (সানভীর বসুন্ধরা গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান) আবারও প্রমাণ করলো যে, এলপিজি খাতে তারা আস্থা, মান ও নেতৃত্বের প্রতীক।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি