ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

ঢাকায় সেপটিক ট্যাংক বাধ্যতামূলক, পুরোনো বাড়িকে ৬ মাসের আল্টিমেটাম

#

নিজস্ব প্রতিবেদক

১৭ মে, ২০২৬,  5:24 PM

news image

মীর শাহে আলম বলেছেন, সেপটিক ট্যাংক ছাড়া ঢাকায় নতুন বাড়ি নির্মাণের অনুমতি দেওয়া হবে না। একই সঙ্গে যেসব পুরোনো ভবনে এখনো সেপটিক ট্যাংক নেই, সেগুলোকে আগামী ছয় মাসের মধ্যে তা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১৭ মে) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, রাজধানীর লেকগুলোকে দূষণমুক্ত ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। এর আওতায় গুলশানবনানীসহ বিভিন্ন এলাকার লেক পরিষ্কার রাখতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, লেকের মধ্যে থাকা স্যুয়ারেজ লাইন বন্ধ করা এবং লেকগুলোর সংযোগ সমন্বিত করার কাজ দ্রুত শুরু হবে। আগামী ছয় মাসের মধ্যে এ কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

আসন্ন ডেঙ্গু মৌসুমকে সামনে রেখে রাজধানী পরিচ্ছন্ন রাখতে বিশেষ উদ্যোগ নেওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী। ডেঙ্গু মশার বিস্তার রোধে এলাকাভিত্তিক সচেতনতামূলক কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি