ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের হাত ধরে উন্মোচিত আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ: বাসাইল সেতু কাণ্ডে এলজিইডি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট অসহায় মানুষের ভরসাস্থল গাজীপুরের ডিসি: মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা

তপশিল ঘোষণায় এখনো সিদ্ধান্ত নয়, প্রস্তুতি পুরো—ইসি সচিব আখতার আহমেদ

#

নিজস্ব প্রতিবেদক

০৬ ডিসেম্বর, ২০২৫,  11:34 PM

news image

নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পূর্ণ থাকলেও তপশিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি বলেন, “নির্বাচনের প্রস্তুতি নিয়ে সকাল সাড়ে ১১টা থেকে কমিশনের বৈঠক ছিল। তবে তপশিল ঘোষণার দিন এখনো নির্ধারিত হয়নি।”

অন্তর্বর্তী সরকারের ঘোষণায় আগামী ফেব্রুয়ারিতে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের কথা থাকায় ডিসেম্বরে তপশিল ঘোষণার প্রস্তুতি ছিল ইসির। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এর আগেই জানিয়েছিলেন—ডিসেম্বরে দ্বিতীয় সপ্তাহেই তপশিল আসতে পারে।

ইসি সচিব জানান, নির্বাচনের আইন-কানুন, আরপিও, প্রার্থীদের আচরণবিধি—সব কিছু মাথায় রেখে কমিশন প্রস্তুতি এগিয়ে নিচ্ছে।

তিনি আরও বলেন, “সঠিক তথ্য প্রচার করুন, বিভ্রান্তি ছড়াবেন না। নির্বাচন আয়োজনের কাজ পুরোদমে চলছে।”

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি