ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের হাত ধরে উন্মোচিত আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ: বাসাইল সেতু কাণ্ডে এলজিইডি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট অসহায় মানুষের ভরসাস্থল গাজীপুরের ডিসি: মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা

দেশত্যাগ নয়, নেতৃত্ব দিতে প্রস্তুত জামায়াত: শফিকুর রহমান

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জুলাই, ২০২৫,  10:10 PM

news image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামীর কোনো নেতা বেগম পাড়া বা পিসি পাড়ায় আশ্রয় নেয়নি, আর কখনো দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার রেওয়াজও নেই। তিনি বলেন, যারা দেশ ও জনগণকে ভালোবাসে না, তারাই বিদেশে নিজের ঠিকানা গড়ে তোলে।

শুক্রবার (২৫ জুলাই) চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ঢাকা মহানগরী দক্ষিণের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে সংকটকালে জামায়াতের নেতারা বিদেশ থেকে ফিরে এসে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সংগ্রাম করেছেন। এর ফলেই রাজনৈতিক প্রতিহিংসা থেকে বিচারিক হত্যা হয়েছে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, গত ৫৪ বছরে জামায়াত একটি জনপদের মানুষের ওপরও জুলুম করেনি। দলের কোনো নেতাকর্মী চাঁদাবাজি বা সন্ত্রাসী নয়, হবেও না। যারা দল নিয়ন্ত্রণ করতে পারে না, তারা দেশও পরিচালনা করতে পারবে না।

নারীর অধিকারে ইসলামী রাষ্ট্র নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, ইসলামী রাষ্ট্র মানেই নারীর চলাফেরায় বাধা নয়। মা-বোনেরা যদি বাজারে, হাসপাতালে যেতে পারেন, তাহলে ইসলাম বিরোধী অপপ্রচারে কান না দেওয়াই ভালো। জামায়াত ইনসাফভিত্তিক সমাজ গঠনে কাজ করছে।

সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, “জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার প্রস্তুতি নিচ্ছে। আমাদের অগ্রযাত্রা কোনো ষড়যন্ত্রে থেমে যাবে না।

সম্মেলনে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতারা, শুরা সদস্যবৃন্দ ও মহানগর পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ। দলটি এখন স্পষ্ট করে বলছে- মানুষের অধিকার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠাই তাদের রাজনীতির মূল কেন্দ্রবিন্দু।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি