ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস

#

অনলাইন ডেস্ক

১২ অক্টোবর, ২০২৬,  7:58 PM

news image

গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির প্রধান কার্যালয় ও কারখানা পরিদর্শন করেছেন মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসের (এমইএস) উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। এ সময় ওয়ালটনের বৃহৎ উৎপাদন সক্ষমতা, অত্যাধুনিক প্রযুক্তি, গবেষণা ও উন্নয়ন কার্যক্রম, পণ্যের বৈচিত্র্য এবং আন্তর্জাতিক মানের উৎপাদন ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন প্রতিনিধিদলের সদস্যরা। একই সঙ্গে দেশীয় পণ্য ব্যবহারে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

সম্প্রতি অনুষ্ঠিত এ পরিদর্শনে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এমইএসের ইঞ্জিনিয়ার-ইন-চিফ মেজর জেনারেল হাসান উজ জামান। প্রতিনিধিদলে আরও ছিলেন সংস্থাটির ডিরেক্টর, ওয়ার্কস ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস. এম. মাহবুবুল আলমসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিনিধিদলকে স্বাগত জানান। পরে তাঁরা ওয়ালটনের ডিসপ্লে সেন্টার, বিভিন্ন উৎপাদন কারখানা এবং গবেষণা ও উদ্ভাবন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় লিফট, এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, সোলার প্যানেল, ব্যাটারি, কেবল, কম্প্রেসরসহ বিভিন্ন ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস ও হাই-টেক পণ্যের উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে তাঁদের অবহিত করা হয়।

পরিদর্শন শেষে মেজর জেনারেল হাসান উজ জামান বলেন, ওয়ালটনের উৎপাদন পরিধি, পণ্যের বৈচিত্র্য ও প্রযুক্তিগত সক্ষমতা তাঁদের মুগ্ধ করেছে। বিশেষ করে প্রতিষ্ঠানটির গবেষণা ও উন্নয়ন কার্যক্রম প্রশংসনীয়। এসব সক্ষমতা আরও সম্প্রসারণ এবং প্রযুক্তিগত উদ্ভাবনে এগিয়ে যাওয়ার জন্য তিনি ওয়ালটনের প্রতি প্রত্যাশা ব্যক্ত করেন।

দেশীয় পণ্য ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মতো তাঁরাও দেশে উৎপাদিত পণ্যকে অগ্রাধিকার দিতে চান। স্থানীয়ভাবে প্রয়োজনীয় পণ্য পাওয়া গেলে প্রথমেই দেশীয় পণ্য বিবেচনা করা উচিত। এ ক্ষেত্রে ওয়ালটনের মতো প্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ। শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় উৎপাদন, প্রযুক্তিগত উন্নয়ন এবং জাতীয় অর্থনীতিতে ওয়ালটনের অবদান প্রশংসনীয় বলেও মন্তব্য করেন তিনি।

এমইএসের ডিরেক্টর, ওয়ার্কস ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম বলেন, বাংলাদেশে এত বড় পরিসরে উৎপাদন অবকাঠামো গড়ে ওঠা এবং সেখান থেকে বিশ্বের বিভিন্ন দেশে পণ্য রপ্তানি হওয়া গর্বের বিষয়। ওয়ালটন এখন শুধু দেশের বাজারকে কেন্দ্র করে নয়, আন্তর্জাতিক বাজারের চাহিদা ও সম্ভাবনাকে বিবেচনায় নিয়ে পণ্য ডিজাইন ও উৎপাদন করছে। এটি বাংলাদেশের প্রযুক্তি ও উৎপাদনশিল্পের সক্ষমতার ইতিবাচক দৃষ্টান্ত।

ওয়ালটনের পরিবেশবান্ধব উৎপাদন কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, পরিবেশগত টেকসই উন্নয়নের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির দৃষ্টিভঙ্গি প্রশংসনীয়। বর্তমানের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের বিষয়টিও বিবেচনায় নিয়ে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা গুরুত্বপূর্ণ।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস. এম. মাহবুবুল আলম বলেন, দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতাভিত্তিক দীর্ঘমেয়াদি সহযোগিতা গড়ে তোলাকে ওয়ালটন গুরুত্ব দেয়। এমইএসের প্রতিনিধিদলের এ সফর প্রতিষ্ঠানটির জন্য তাৎপর্যপূর্ণ। প্রতিনিধিদলের মূল্যবান মতামত ও পরামর্শ দেশীয় প্রযুক্তিপণ্য উৎপাদন এবং গবেষণা ও উন্নয়ন কার্যক্রমকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানের প্রযুক্তিপণ্য দেশে উৎপাদনের মাধ্যমে আমদানিনির্ভরতা কমানো, বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং রপ্তানি সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে অবদান বাড়ানো ওয়ালটনের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে পণ্যের মান ও বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করার পাশাপাশি গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে ধারাবাহিকভাবে কাজ করছে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের বিজনেস কো-অর্ডিনেটর ও সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর তানভীর আনজুম। তিনি এমইএস প্রতিনিধিদলের সফরের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ওয়ালটন ও এমইএসের মধ্যে বিদ্যমান সম্পর্ক ভবিষ্যতে আরও বিস্তৃত ও কার্যকর সহযোগিতায় রূপ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন ওয়ালটনের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইউসুফ আলী, ওয়ালটন এসির সিবিও মো. তানভীর রহমান, হেড অব করপোরেট সেলস আহমেদ তানভীর, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর প্রতীক কুমার মোদক, ওয়ালটন লিফটের সিবিও মো. মাহমুদুর রহমান এবং হেড অব অ্যাডমিন তানভীর আহাম্মদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি