ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

দেশের কোথাও টানা দুই দিন লোডশেডিং হয়নি, জানাল বিদ্যুৎ বিভাগ

#

নিজস্ব প্রতিবেদক

৩০ এপ্রিল, ২০২৬,  5:15 PM

news image

দেশের কোথাও টানা দুই দিন লোডশেডিং হয়নি বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ ঘাটতি না থাকায় ২৮ ও ২৯ এপ্রিল সারাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ছিল বলে দাবি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের বরাতে বিষয়টি জানায় বিএনপির মিডিয়া সেল।

বিদ্যুৎ বিভাগের তথ্য উল্লেখ করে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পোস্টে বলা হয়, ২৮ এপ্রিল দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১২ হাজার ১৮৩ মেগাওয়াট, যার বিপরীতে সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়েছে।

একইভাবে ২৯ এপ্রিল ১০ হাজার ৬১২ মেগাওয়াট চাহিদার বিপরীতে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ করা হয় এবং কোথাও লোডশেডিং হয়নি বলেও জানানো হয়।

এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছিলেন, আগামী সপ্তাহ থেকে বিদ্যুৎ পরিস্থিতির আরও উন্নতি হবে এবং লোডশেডিং কমে আসবে।



logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি