ঢাকা ১৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শীত উপলক্ষে প্রিমিয়াম গিজার, কেটলি ও রুম হিটার আনল ওয়ালটন আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান দ্বৈরথ, ব্লাইন্ড ক্রিকেটারদের সাহসের প্রশংসা এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ রাজউকের অনুমোদন ছাড়া প্লট বিক্রি বন্ধে বিএলডিএর আহ্বান মার্সেলের ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা আন্তর্জাতিক মানের অবকাঠামো দেখে আনভীর স্টেডিয়ামে মুগ্ধ ইংল্যান্ড স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে অ্যানেস্থেসিওলজিস্ট সংকট কাটানোর তাগিদ গার্মেন্টসে ভাঙচুর-নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ৯০ হাজারের বেশি গ্রামের নারীরা প্রতিরোধযোগ্য রোগে ভুগছেন: জুবাইদা রহমান পোশাকশিল্পের শীর্ষ পদে বিদেশি কর্মী, প্রশ্নে দেশীয় দক্ষতা

দেশের প্রথম এআই-চালিত ডিজিটাল এলসি প্ল্যাটফর্ম ‘প্রাইম বাণিজ্য’ চালু করল প্রাইম ব্যাংক

#

বিজ্ঞপ্তি

২৭ নভেম্বর, ২০২৫,  10:30 PM

news image

দেশের প্রথম এআই-চালিত ডিজিটাল এলসি ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম ‘প্রাইম বাণিজ্য’ চালু করছে প্রাইম ব্যাংক পিএলসি., যা বাংলাদেশের বাণিজ্য ডিজিটাইজেশন যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

সম্প্রতি ঢাকায় আয়োজিত ‘প্রাইম বাণিজ্য’-এর উদ্বোধনী অনুষ্ঠানে করপোরেট গ্রাহক ও ট্রেড পার্টনাররা অংশ নেন। অনুষ্ঠানে ইন্টারঅ্যাকটিভ এক্সপেরিয়েন্স সেশন-এর মাধ্যমে প্ল্যাটফর্মটির উন্নত সুবিধাসমূহ সম্পর্কে জানতে পারেন অংশগ্রহণকারীরা। প্রাইম বাণিজ্য’-এ রয়েছে, ইন্টেলিজেন্ট এলসি ড্রাফটিং,  অটোমেটেড কমপ্লায়েন্স চেকিং এবং রিয়েল-টাইম ট্রানজেকশন ট্র্যাকিং।

প্রাইম বাণিজ্য এলসি ব্যবস্থাপনার সম্পূর্ণ প্রক্রিয়াকে সহজ, দ্রুত ও নির্ভুল করতে তৈরি করা হয়েছে। এটি ব্যবসায় প্রতিষ্ঠানগুলোকে অধিক নির্ভুলতা, গতি ও স্বচ্ছতা প্রদান করবে এবং ম্যানুয়াল কাজের পরিশ্রম ও প্রক্রিয়াজনিত বিলম্ব উল্লেখযোগ্যভাবে কমাতে সহায়তা করবে।

সম্প্রতি প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (PMI) বাংলাদেশ অ্যাওয়ার্ডস-এ ‘বেস্ট প্রজেক্ট অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট’ ক্যাটাগরিতে অনারেবল মেনশন অর্জন করেছে প্রাইম ব্যাংক, যা ব্যাংকের উদ্ভাবন এবং শৃঙ্খলাবদ্ধ প্রকল্প বাস্তবায়নে উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়েছে। এরই ধারাবাহিকতায় ‘প্রাইম বাণিজ্য’ উদ্বোধন করেছে ব্যাংকটি।

সৈয়দ সাজ্জাদ হায়দার চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান তথ্য কর্মকর্তা; মো. তানভীর বিন হাসান, এভিপি ও লিড ট্রেড অটোমেশন অ্যান্ড ইনোভেশন সহ প্রাইম ব্যাংক পিএলসির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রাইম ব্যাংক বাংলাদেশের বাণিজ্য ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতে এবং বিণিন্ন ব্যবসা ডিজিটাল সল্যুশনের মাধ্যমে রূপান্তর করে সামনে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি