ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

নারীদের পাঁচ কর্মঘণ্টা বাস্তবায়নের প্রতিশ্রুতি জামায়াত আমিরের

#

নিজস্ব প্রতিবেদক

১০ নভেম্বর, ২০২৫,  10:55 PM

news image

কর্মস্থলে নারীদের জন্য আট ঘণ্টার বদলে পাঁচ কর্মঘণ্টা করার বিষয়টি বিবেচনা না করে বলা হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার রাতে রাজধানীর ঢাকা-১৫ আসনের পূর্ব সেনপাড়ায় জামায়াতের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, “ক্ষমতায় গেলে নারীদের জন্য পাঁচ কর্মঘণ্টা বাস্তবায়ন করা হবে। কোনো প্রতিষ্ঠান এতে ক্ষতিগ্রস্ত হলে সরকার তিন ঘণ্টার ভর্তুকি দেবে। আর কর্মক্ষেত্রে না গিয়ে যারা ঘরে সময় দেবেন, তাদেরও রাষ্ট্র সম্মান জানাবে।”

তিনি বলেন, “ঘুণে ধরা সমাজের আমূল পরিবর্তন চাই। সমাজের ময়লা পরিষ্কার করতে একটা ঝাঁকুনি দরকার। এ যুদ্ধের সারথি হবে দেশের যুব সমাজ।”

সব শিশুর সমান অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে জামায়াত আমির আরও বলেন, “কোন শিশু কোন পরিবারে জন্ম নিল, তা দেখে বৈষম্য করা হবে না। সব শিশুই রাষ্ট্রের সমান দায়িত্বভুক্ত।”

নির্বাচিত হলে জনগণের সমস্যা সমাধানে জনগণের কাছেই যাবেন জানিয়ে তিনি বলেন, “সমস্যা নিয়ে আমার কাছে আসতে হবে না, আমরাই যাবো আপনাদের কাছে। অগ্রাধিকার ভিত্তিতে সব সমস্যার সমাধান করা হবে।”

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি