ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের হাত ধরে উন্মোচিত আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ: বাসাইল সেতু কাণ্ডে এলজিইডি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট অসহায় মানুষের ভরসাস্থল গাজীপুরের ডিসি: মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা

নিরাপত্তা উদ্বেগে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার ও ভিসা কার্যক্রম বন্ধ

#

ডেস্ক রিপোর্ট

২২ ডিসেম্বর, ২০২৫,  11:18 PM

news image

ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার সেবা ও ভিসা দেওয়ার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। হাইকমিশনের ফটকে ঝুলানো এক নোটিশে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব কার্যক্রম বন্ধ থাকবে।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। মন্ত্রণালয় সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে হাইকমিশনের সামনে বিক্ষোভ, বিভিন্ন স্থানে বাংলাদেশি ভিসা সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি গুরুতর হয়ে উঠেছে। এ কারণে দিল্লির বাংলাদেশ হাইকমিশনসহ ভারতের বিভিন্ন শহরে অবস্থিত উপ-হাইকমিশন ও ভিসা সেন্টারগুলোতে নিরাপত্তা ঝুঁকি বেড়েছে।

সূত্রগুলো আরও জানায়, কূটনৈতিক মিশনের নিরাপত্তা সংক্রান্ত আন্তর্জাতিক বিধি ও রীতিনীতি যথাযথভাবে মানা হচ্ছে না—এমন উদ্বেগও বাংলাদেশ সরকারের মধ্যে তৈরি হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি