ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

নির্দিষ্ট বেতনের বেশি পেলেই উৎসে আয়কর কর্তন বাধ্যতামূলক

#

নিজস্ব প্রতিবেদক

১০ নভেম্বর, ২০২৫,  10:52 PM

news image

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যাদের মাসিক মূল বেতন নির্ধারিত সীমা অতিক্রম করেছে, তাদের বেতন থেকে উৎসে আয়কর কর্তন বাধ্যতামূলক করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) হিসাব মহানিয়ন্ত্রকের (সিজিএ) কার্যালয় থেকে এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, আয়কর আইন-২০২৩ অনুযায়ী চলতি আয় বছরে পুরুষ কর্মকর্তা-কর্মচারীদের মাসিক মূল বেতন যদি ২৬,৭৮৫ টাকা এবং নারী কর্মকর্তা-কর্মচারীদের ৩০,৩৫৭ টাকা বা তার বেশি হয়, তবে তা করমুক্ত সীমা অতিক্রম হিসেবে গণ্য হবে। ফলে তাদের বেতন বিল প্রস্তুতের সময় উৎসে আয়কর কর্তন করতে হবে।

এছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বিল থেকে আয়করসহ অন্যান্য কর্তনের দায়িত্ব ট্রেজারি রুলস এসআর ১২৫ অনুযায়ী সংশ্লিষ্ট উত্তোলনকারীর ওপর বর্তাবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

দেশের সব চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসার, বিভাগীয় ও জেলা হিসাব নিয়ন্ত্রক এবং উপজেলা হিসাব কর্মকর্তাদের এই নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের জন্য বলা হয়েছে।

নির্দেশনাটি অর্থ বিভাগে পাঠানো হয়েছে সচিবের মাধ্যমে, যার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বাজেট-১ অনুচ্ছেদে কর্মরত যুগ্ম সচিবের প্রতি।

এর আগে গত ৭ অক্টোবর অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে এক আধা-সরকারি চিঠিতে সরকারি বেতনভোগীদের উৎসে কর কর্তনের বিষয়টি স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি