ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

#

ডেস্ক রিপোর্ট

২৮ অক্টোবর, ২০২৫,  12:19 AM

news image

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীতে ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) সকাল থেকে সোমবার (২৭ অক্টোবর) সকাল পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকা থেকে ডিবির একাধিক দল তাদের গ্রেপ্তার করে। বিষয়টি সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মিডিয়া শাখা।

গ্রেপ্তাররা হলেন— ফেনীর দাগনভূঁইয়ার ছাত্রলীগ নেতা একরাম হোসেন, আদনান পিপুল, সজিব রহিম পলক ও সাকের আলম; চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য জহুরুল ইসলাম; যাত্রাবাড়ীর আওয়ামী লীগ নেতা মোকাররম হোসেন; ওয়ারীর মহিলা আওয়ামী লীগ নেত্রী ইয়াসমিন রহমান এবং তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সদস্য আসিবুল হক অর্ণব।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং থেকে একরাম হোসেন, আদনান পিপুল, আসিবুল হক অর্ণব, সজিব রহিম পলক ও সাকের আলমকে গ্রেপ্তার করে ডিবি উত্তরা বিভাগ। গাবতলী থেকে জহুরুল ইসলামকে ডিবি রমনা বিভাগ, যাত্রাবাড়ী থেকে মোকাররম হোসেনকে ডিবি মতিঝিল বিভাগ এবং টিকাটুলি এলাকা থেকে ইয়াসমিন রহমানকে গ্রেপ্তার করে ডিবি লালবাগ বিভাগ।

জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ব্যানারে রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল ও সংগঠিত হওয়ার কার্যক্রমে সক্রিয় ছিলেন।

সোমবার তাদের আদালতে তোলা হলে শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি