ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

নীতিগত সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই অন্তর্বর্তী সরকারের’ — অভিযোগ বিএনপির

#

নিজস্ব প্রতিবেদক

২৮ জুলাই, ২০২৫,  8:23 PM

news image

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এ ধরনের নীতিগত সিদ্ধান্ত নেওয়ার অধিকার এই অন্তর্বর্তী সরকারের নেই।

সোমবার (২৮ জুলাই) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আয়োজনে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস সংক্রান্ত চুক্তিকে কেন্দ্র করে করণীয় নির্ধারণ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি যাই হোক, গাজা, প্যালেস্টাইন, আরাকানে মুসলমানদের ওপর নির্যাতনের তুলনায় এখানে অবস্থা অনেক ভালো। সেখানে জাতিসংঘের কার্যকর উপস্থিতি নেই, অথচ ঢাকায় তাদের অফিস স্থাপন হচ্ছে।

তিনি আরও বলেন, এমন গুরুত্বপূর্ণ বিষয়ে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলোচনা না করেই চুক্তি করা হয়েছে। এটি ন্যায়সঙ্গত হয়নি। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামসহ কিছু স্পর্শকাতর ইস্যুতে জাতিসংঘের ভূমিকা নিয়ে আমরা অতীতে উদ্বিগ্ন ছিলাম। ভবিষ্যতেও যেন দেশের অখণ্ডতা ক্ষুণ্ন না হয়, তা নিশ্চিত করতে হবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন: হেফাজতে ইসলামের মহাসচিব সাজেদুর রহমান, এ বি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মন্জু, হেফাজতের নায়েবে আমির মাহফুজুল হক, যুগ্ম মহাসচিব মামুনুল হক, সহকারী মহাসচিব মুসা বিন ইজহার, মহিউদ্দিন রাব্বানী, সাখাওয়াত হোসেন রাজি প্রমুখ।

বক্তারা সবাই জাতিসংঘের অফিস স্থাপনের পেছনে সরকারের উদ্দেশ্য ও প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বিষয়টি জাতীয় স্বার্থে আরও স্বচ্ছ ও অংশগ্রহণমূলকভাবে হওয়া উচিত বলে মত দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি