ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

পুরান ঢাকার ইসলামবাগে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৬ ইউনিট

#

নিজস্ব প্রতিবেদক

১৭ ডিসেম্বর, ২০২৫,  3:46 PM

news image

পুরান ঢাকার ইসলামবাগের চেয়ারম্যানঘাট এলাকায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। পরিস্থিতি মোকাবিলায় সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে আরও ৩টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

বুধবার দুপুর দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, ইসলামবাগ চেয়ারম্যানঘাট এলাকার একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগার খবর পেয়ে দুপুর ১টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন লাগার কারণ ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি