ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

পুলিশ সদস্যদের জন্য ওভারটাইম ভাতা চালুর চিন্তা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১১ মে, ২০২৬,  6:00 PM

news image

পুলিশ সদস্যদের জন্য সুখবর দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, সরকার পুলিশ বাহিনীকে আরও আধুনিক ও জনকল্যাণমুখী হিসেবে গড়ে তুলতে তাদের যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছে। এর অংশ হিসেবে অতিরিক্ত সময় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য ওভারটাইম ভাতা চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে।

রোববার (১০ মে) পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত ‘প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায়’ তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন নীতিমালা হলে ইন্সপেক্টর থেকে কনস্টেবল পর্যন্ত সকল পর্যায়ের পুলিশ সদস্যরা এই সুবিধার আওতায় আসবেন। এতে তাদের কাজের প্রতি আগ্রহ ও মনোবল আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, দীর্ঘ সময় দায়িত্ব পালনের কারণে পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় রেখে কেন্দ্রীয় ও বিভাগীয় পুলিশ হাসপাতালগুলো আধুনিকায়ন করা হবে। প্রয়োজনে নতুন হাসপাতাল নির্মাণের পরিকল্পনাও রয়েছে সরকারের।

আবাসন ও অবকাঠামো সংকট দূর করাকেও সরকারের অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন তিনি। পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিটের ভবন, কার্যালয় ও আবাসন সুবিধা উন্নয়নে জমি অধিগ্রহণ ও অর্থ বরাদ্দের কাজ চলমান রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিকে অনুষ্ঠানে পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং পুলিশের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কল্যাণ সভায়ও অংশ নেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি