ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

প্রধানমন্ত্রীর ভারত সফর, দিনক্ষণ চূড়ান্তে ঢাকা-দিল্লির আলোচনা

#

নিজস্ব প্রতিবেদক

২৪ আগস্ট, ২০২৬,  1:46 PM

news image

প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত করতে ঢাকা ও দিল্লি কাজ করছে বলে জানিয়েছেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দুই দেশের পারস্পরিক সুবিধামতো সময়ে সফরের তারিখ চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।

সোমবার (২৪ আগস্ট) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের দপ্তরে প্রথমবার দায়িত্ব পালন করতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন হুমায়ুন কবির। মন্ত্রণালয়ে পৌঁছালে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সফরটি নিয়ে দুই দেশই কাজ করছে। ঢাকা ও দিল্লির সুবিধামতো সময়ে সফরের দিনক্ষণ চূড়ান্ত করা হবে।

সাম্প্রতিক সময়ে ঢাকা-দিল্লির দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্যকেও ইতিবাচকভাবে দেখছেন বলে জানান তিনি।

নতুন দায়িত্বের চ্যালেঞ্জ প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, দেশের স্বার্থ রক্ষা করে কূটনীতিতে ভারসাম্য বজায় রাখাই তার অন্যতম দায়িত্ব। বাংলাদেশের পররাষ্ট্রনীতি দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই পরিচালিত হবে।

তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সমতা, ন্যায্যতা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে। দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ক আরও জোরদারের চেষ্টা থাকবে।

এদিকে জ্বালানি সহযোগিতার বিষয়েও বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি আরও কয়েকটি দেশের সঙ্গে এ বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে ঢাকা ও দিল্লির মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে এবং দুই দেশের সুবিধাজনক সময়েই সফরের দিনক্ষণ চূড়ান্ত হবে বলে জানান হুমায়ুন কবির।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি