ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

বসুন্ধরা পিএইচসি পাইলের সমঝোতা স্বাক্ষর

#

বিজ্ঞপ্তি

০৮ জানুয়ারি, ২০২৬,  11:18 PM

news image


সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল -এর অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা পিএইচসি পাইল। শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান পিএইচসি পাইল দেশের ড্রাইভিং কোম্পানিগুলোর সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ ) স্বাক্ষর করেছে। 

এ উপলক্ষে ৮ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উদ্যোগের মাধ্যমে নির্মাণ ও অবকাঠামো খাতে পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার পাশাপাশি গুণগত মান, দক্ষতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করার নতুন পথ উন্মোচিত হলো। যা দেশের অবকাঠামো ও নির্মাণ খাতে টেকসই উন্নয়ন এবং শিল্পখাত ভিত্তিক অংশীদারিত্ব জোরদারে সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন ঘটায়।

এ অনুষ্ঠানে উপস্তিত ছিলেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল এর কেএম জাহিদ উদ্দিন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, বিআরএমসিআইএল, এসবিজি এবং ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট (প্রা.) লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর শহীদ হাসান লিন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মো. এনামুল ইসলাম, হেড অব সেলস, পিএইচসি পাইল ও পিসি ওয়াল, এসবিজি এবং শাকেব কামাল আহমেদ, জেনারেল ম্যানেজার, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং, সিমেন্ট, রিয়েল এস্টেটস ও কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস, এসবিজি। সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট পিএইচসি পাইল ড্রাইভিং কোম্পানিগুলোর প্রতিনিধিবৃন্দ।

সমঝোতা স্মারকে সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের পক্ষে স্বাক্ষর করেন কেএম জাহিদ উদ্দিন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, বিআরএমসিআইএল। পিএইচসি পাইল ড্রাইভিং কোম্পানি গুলোর পক্ষে স্বাক্ষর করেন তাদের মালিক এবং মনোনীত প্রতিনিধিগন। 

এই চুক্তির আওতায় পিএইচসি পাইল সরবরাহ, স্থাপন ও প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্রে পারস্পরিক সমন্বয় আরও জোরদার করা হবে, যা আন্তর্জাতিক মান অনুসরণ এবং আধুনিক প্রকৌশল চর্চা বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখবে।

এই কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে বড় পরিসরের অবকাঠামো, শিল্প ও আবাসন প্রকল্পে উন্নতমানের ফাউন্ডেশন সল্যুশন নিশ্চিত করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। 

বসুন্ধরা পিএইচসি পাইল দেশের নির্মাণ সামগ্রী খাতে নিজেদের নেতৃত্ব আরও সুদৃঢ় করতে সক্ষম হবে এবং টেকসই, নিরাপদ ও দীর্ঘস্থায়ী উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানটি ভবিষ্যৎ সহযোগিতা, উদ্ভাবন এবং নির্মাণ শিল্পে দীর্ঘমেয়াদি অগ্রগতির প্রত্যাশা নিয়ে সম্পন্ন হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি