ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

বাংলাদেশের ১ নাম্বার ব্র্যান্ড বসুন্ধরা টিস্যু

#

বিজ্ঞপ্তি

২২ ডিসেম্বর, ২০২৫,  3:11 PM

news image

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টিস্যু ব্র্যান্ড বসুন্ধরা টিস্যু। এই প্রতিষ্ঠান টানা ৮ম বারের মতো জিতে নিলো 'বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড- ২০২৫।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের ১৭তম আসরে জরিপের ভিত্তিতে টিস্যু ক্যাটাগরিতে এবারও বেস্ট ব্র্যান্ড হওয়ার গৌরব অর্জন করেছে বসুন্ধরা টিস্যু।

শনিবার রাতে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে অ্যাওয়ার্ড গ্রহণ করেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল-এর সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমান, চিফ সেলস অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার ইমরান বিন ফেরদৌস, জি এম মার্কেটিং মোহাম্মদ আলাউদ্দিন, জেনারেল ম্যানেজার (সেলস–টিস্যু) কাজী ইমদাদুল হক। এসময় তাদের সঙ্গে ছিলেন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

উল্লেখ্য, বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড বাংলাদেশ প্রদান করা হয় একটি স্বচ্ছ ও গবেষণাভিত্তিক বিচার প্রক্রিয়ার মাধ্যমে। এই অ্যাওয়ার্ডের গবেষণা সহযোগী আন্তর্জাতিক মানের মার্কেট রিসার্চ প্রতিষ্ঠান এনসার্চ। দেশব্যাপী ভোক্তা জরিপের মাধ্যমে সংগৃহীত তথ্যের ভিত্তিতে স্বাধীন জুরি বোর্ড চূড়ান্ত বিজয়ী নির্বাচন করে থাকে।

পরিচ্ছন্নতায় ও স্বাস্থ্য সচেতনতায় বসুন্ধরা টিস্যু দেশের কোটি মানুষের আস্থার প্রতীক। আর ভোক্তাদের ভালোবাসা ও আস্থার ফলস্বরূপ বসুন্ধরা টিস্যু হয়ে উঠেছে বাংলাদেশের ১ নম্বর টিস্যু ব্র্যান্ড। বসুন্ধরা টিস্যু এ গৌরবজনক অর্জন করায় সকল ভোক্তা, বিক্রেতা, পরিবেশক ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি