ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

বাজারে আসছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করা অনার এক্স৯ডি

#

বিজ্ঞপ্তি

২৪ ডিসেম্বর, ২০২৫,  10:41 PM

news image

বহুল প্রত্যাশিত স্মার্টফোন অনার এক্স৯ডি দেশের বাজারে উন্মোচন করবে বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশ। এজন্য সম্পন্ন করা হয়েছে সকল প্রস্তুতি। সর্বোচ্চ স্থায়িত্ব এবং শক্তিশালী ব্যাটারি পারফরমেন্সের মাধ্যমে এ স্মার্টফোনটি মিড-রেঞ্জ স্মার্টফোন সেগমেন্টে এক নতুন মানদণ্ড স্থাপন করতে যাচ্ছে বলে প্রত্যাশা করছেন প্রযুক্তিপ্রেমীরা।

অনার এক্স৯ডি এর দখলে রয়েছে ‘হাইয়েস্ট স্মার্টফোন ড্রপ’ ক্যাটাগরিতে পাওয়া গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। ৬.১৩৩ মিটার উচ্চতা থেকে পড়েও কোনো ক্ষতি না হওয়ায় এর দুর্দান্ত স্থায়িত্ব এবং সিরিজের আগের ফোনগুলোর মতোই এর উন্নত অ্যান্টি-ড্রপ প্রযুক্তির সক্ষমতার সুবিধা উপভোগ করবেন স্মার্টফোনটির ব্যবহারকারীরা। এছাড়াও, স্মার্টফোন শিল্পে প্রথমবারের মতো এই ডিভাইসটি ‘এসজিএস ট্রিপল রেজিস্ট্যান্ট প্রিমিয়াম পারফরমেন্স সার্টিফিকেশন’ অর্জন করেছে।

ডিভাইসটিতে রয়েছে সুবিশাল ৮৩০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার সিলিকন-কার্বন ব্যাটারি, যা বর্তমানে বাজারে বিদ্যমান স্মার্টফোনগুলোর মধ্যে সর্বোচ্চ। পাশাপাশি, এতে রয়েছে আকর্ষণীয় ১০৮ মেগাপিক্সেল আল্ট্রা-সেন্সিং ক্যামেরাসহ আরও উন্নত ফিচার। দুর্দান্ত পারফরমেন্স নিশ্চিতে ডিভাইসটিতে রয়েছে স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ প্রসেসর।

ব্যবহারকারীদের ভিন্নধর্মী পছন্দের কথা মাথায় রেখে অনার এক্স৯ডি বাজারে আসছে সানশাইন গোল্ড, মিডনাইট ব্ল্যাক এবং রেডিশ ব্রাউন; এই তিনটি আকর্ষণীয় রঙে। ডিভাইসটির প্রি-বুকিং আগামী ৪ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১১ জানুয়ারি পর্যন্ত।


logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি