ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫ জামাত, চূড়ান্ত ইমামদের তালিকা

#

নিজস্ব প্রতিবেদক

২১ মে, ২০২৬,  8:47 PM

news image

প্রতি বছরের মতো এবারও রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ ঈদুল আজহার নামাজের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। এসব জামাতে ইমাম ও মুকাব্বিরদের তালিকা চূড়ান্ত করেছে ইসলামিক ফাউন্ডেশন

ঘোষিত সূচি অনুযায়ী, প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এতে ইমামতি করবেন মো. মিজানুর রহমান এবং মুকাব্বির হিসেবে থাকবেন কারি ইসহাক

সকাল ৮টায় দ্বিতীয় জামাতে ইমামতি করবেন ওয়ালীয়ুর রহমান খান। মুকাব্বির থাকবেন মো. নাসির উল্লাহ

তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এতে ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মো. আব্দুল্লাহ এবং মুকাব্বির থাকবেন মো. রুহুল আমিন

সকাল ১০টায় চতুর্থ জামাতে ইমামতি করবেন মোহাম্মদ নূর উদ্দীন। মুকাব্বিরের দায়িত্বে থাকবেন মো. আব্দুল হাদী

পঞ্চম ও শেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এতে ইমামতি করবেন জুবাইর আহাম্মদ আল-আযহারী এবং মুকাব্বির থাকবেন মো. আমির হোসেন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত কোনো জামাতে ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মো. শহিদুল ইসলাম। আর বিকল্প মুকাব্বির হিসেবে প্রস্তুত রাখা হয়েছে মো. শামসুল হক-কে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি