ঢাকা ২০ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘এনাফ ইজ এনাফ, আর নয়’—সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যের আহ্বান তারেক রহমানের গণতন্ত্রের সোনার হরিণ: আকাঙ্ক্ষা, হাতছাড়া হওয়ার বেদনা ও ক্ষমতার বৃত্ত মাউশির প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত চেয়ে বিপিপিএতে আবেদন শীত উপলক্ষে প্রিমিয়াম গিজার, কেটলি ও রুম হিটার আনল ওয়ালটন আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান দ্বৈরথ, ব্লাইন্ড ক্রিকেটারদের সাহসের প্রশংসা এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ রাজউকের অনুমোদন ছাড়া প্লট বিক্রি বন্ধে বিএলডিএর আহ্বান মার্সেলের ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা আন্তর্জাতিক মানের অবকাঠামো দেখে আনভীর স্টেডিয়ামে মুগ্ধ ইংল্যান্ড স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে অ্যানেস্থেসিওলজিস্ট সংকট কাটানোর তাগিদ

বিএনপি: রায়ে ‘ন্যায়বিচার প্রতিষ্ঠিত’ - ১৬ বছরের সংগ্রামের প্রতিফলন

#

নিজস্ব প্রতিবেদক

১৭ নভেম্বর, ২০২৫,  11:43 PM

news image

দীর্ঘ ১৬ বছরের আন্দোলন–সংগ্রামের পর পাওয়া আদালতের রায়কে বিএনপি ‘ন্যায়বিচারের প্রতিষ্ঠা’ বলে অভিহিত করেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সোমবার রাতে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠক শেষে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

“সারা বিশ্ব চাইছিল এই বিচার” - ফখরুল

বৈঠক শেষে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, “রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। সারা বিশ্ব চাইছিল এই বিচার। দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বিজয় এটি।”

তিনি আরও বলেন, “শহীদ পরিবারের ক্ষোভ কিছুটা হলেও প্রশমিত হবে। তবে যেসব মামলা এখনো বিচারাধীন আছে-সেখানে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।”

স্থায়ী কমিটির সদস্যদের প্রতিক্রিয়া

বৈঠকে উপস্থিত স্থায়ী কমিটির একাধিক সদস্য-ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ অন্যরা-রায়কে “অতীত স্বৈরতন্ত্রের বিচার” বলে মন্তব্য করেন। তাদের দাবি, এই রায়ের মাধ্যমে ‘রাষ্ট্রীয় দমন-পীড়নের চক্র ভাঙার সূচনা’ হয়েছে।

আগামী কর্মসূচি নিয়ে ভাবনা

বৈঠকে রায়–পরবর্তী পরিস্থিতি, রাজনৈতিক কৌশল এবং ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা নিয়েও আলোচনা হয়। বিএনপি নেতাদের মতে, রায় জনগণের আন্দোলনকে আরও উজ্জীবিত করবে।

বৈঠকে বলা হয়, “এই রায় প্রমাণ করেছে-ন্যায়বিচারকে কখনোই দীর্ঘদিন চাপা রাখা যায় না।”

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি