ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

বিদেশ ভ্রমণে বিজনেস ক্লাস বন্ধ, অতিরিক্ত সচিবদের ইকোনমিতে যাত্রার নির্দেশ

#

নিজস্ব প্রতিবেদক

৩০ এপ্রিল, ২০২৬,  9:40 PM

news image

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে ব্যয় কমাতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এখন থেকে অতিরিক্ত সচিব ও সমমর্যাদার কর্মকর্তা এবং তাদের নিচের সব সরকারি কর্মকর্তা বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বিমানের বিজনেস ক্লাস ব্যবহার করতে পারবেন না। তাদের বাধ্যতামূলকভাবে ইকোনমি ক্লাসে ভ্রমণ করতে হবে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা শাখা-২ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। এতে সই করেন অর্থ বিভাগের উপসচিব র হ ম আলাওল কবির।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের আর্থিক ব্যয় সংকোচনের অংশ হিসেবে অতিরিক্ত সচিব, সমমর্যাদার সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সব কর্মকর্তার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। এখন থেকে বিদেশ সফরে তারা বিজনেস, ক্লাব বা এক্সিকিউটিভ শ্রেণির পরিবর্তে সাধারণ ইকোনমি ক্লাসে ভ্রমণ করবেন।

এতে আরও বলা হয়, ২০১২ সালের পূর্বের ভ্রমণ ভাতা ও সুবিধা সংক্রান্ত নির্দেশনার কোনো ধারা থাকলেও নতুন এই নির্দেশনাই অগ্রাধিকার পাবে।

প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবদের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি বিষয়টি হিসাব মহানিয়ন্ত্রক ও রাষ্ট্রপতির কার্যালয়কেও জানানো হয়েছে।



logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি