ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩২.৫৭ বিলিয়ন ডলার, অর্থনীতিতে স্বস্তি

#

স্পোর্টস ডেস্ক

১৯ ডিসেম্বর, ২০২৫,  10:55 PM

news image

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত বাড়ছে। গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৫৭ বিলিয়ন ডলারে। বিপিএম–৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ এখন ২৭ দশমিক ৮৮ বিলিয়ন ডলার।

এর আগে আকুর (ACU) দায় পরিশোধের পর গত নভেম্বর মাসে রিজার্ভ কমে ৩১ দশমিক ১৪ বিলিয়ন ডলারে নেমে আসে। সাম্প্রতিক এই ঊর্ধ্বমুখী প্রবণতাকে অর্থনীতির জন্য স্বস্তিদায়ক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, চলতি অর্থবছরে এখন পর্যন্ত বাজার থেকে ২৮৭ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এতে রিজার্ভ শক্ত অবস্থানে ফিরতে শুরু করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি