ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

ভূমিসেবায় দুর্নীতি ও হয়রানি কমাতে ডিজিটাল উদ্যোগ: প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৯ মে, ২০২৬,  2:09 PM

news image

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এদিকে রাজধানীর ভূমি ভবনে আয়োজিত কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে সারা দেশের উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ের ভূমি সেবা মেলার উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ভূমিসেবাকে আরও সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে সরকার ডিজিটাল প্রযুক্তিনির্ভর সেবা চালুর উদ্যোগ নিয়েছে। তিনি জানান, আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ভূমি সংক্রান্ত সেবাগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে, যাতে সাধারণ মানুষ দুর্নীতি ও অযথা হয়রানির শিকার না হন।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও টেকসই ভূমি ব্যবস্থাপনার জন্য ভূমির পরিকল্পিত ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য অর্জনে ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক, কার্যকর ও জনবান্ধব করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

আয়োজকরা জানান, আগামী বৃহস্পতিবার (২১ মে) পর্যন্ত চলবে এ মেলা। মেলায় ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ান, মৌজা মানচিত্র, অনলাইন ভূমি সেবা এবং অন্যান্য নাগরিক সেবা সম্পর্কে তথ্য ও সহায়তা প্রদান করা হবে।

মেলার মূল উদ্দেশ্য হলো ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্মভিত্তিক সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ভূমি সংক্রান্ত সেবাগুলো পৌঁছে দেওয়া। এর মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান আরও উন্নত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি