ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

ভোজ্যতেলের দাম বাড়ল লিটারে সর্বোচ্চ ১৬ টাকা

#

ডেস্ক রিপোর্ট

০৮ ডিসেম্বর, ২০২৫,  12:16 AM

news image

ভোজ্যতেল আমদানিকারক ও বাজারজাতকারীদের চাপের মুখে অবশেষে ভোজ্যতেলের দাম বাড়ানোর অনুমতি দিয়েছে সরকার। আজ রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে নতুন দামের অনুমোদন দেওয়া হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী- বোতলজাত সয়াবিন তেল: লিটার ১৮৯ টাকা থেকে বাড়িয়ে ১৯৫ টাকা

খোলা সয়াবিন তেল: ১৬৯ টাকা থেকে বাড়িয়ে ১৭৬ টাকা

পাঁচ লিটার বোতল: ৯২২ টাকা থেকে বাড়িয়ে ৯৫৫ টাকা

পামওয়েল: লিটার ১৫০ টাকা থেকে বাড়িয়ে ১৬৬ টাকা (এ দফায় সর্বোচ্চ বৃদ্ধি)

ভোজ্যতেল আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন দরের কথা জানায়।

গত সপ্তাহে কোনো সরকারি ঘোষণা ছাড়াই ব্যবসায়ীরা নীরবে তেলের দাম বাড়িয়ে দিয়েছিলেন। পরে বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশিত হলে বাণিজ্য মন্ত্রণালয় অসন্তোষ প্রকাশ করে। তবে বাস্তবে এক সপ্তাহ ধরে বাড়তি দামেই তেল বিক্রি হচ্ছিল।

কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বলছে, মূল্যস্ফীতির চাপে থাকা সাধারণ মানুষের ওপর নতুন করে বাড়তি চাপ পড়বে। সংগঠনটির সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, “প্রতি বছর রোজার আগে ব্যবসায়ীরা একই কৌশলে দাম বাড়ায়। এবারও তার ব্যতিক্রম নয়।”

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি